1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেফতার বালিয়াডাঙ্গীতে ৩৮ বোতল ফেনসিডিলসহ নারী আটক সিলেটের বিশ্বনাথে পুকুরে ডুবে শিশুর মৃত্য । রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের টাকা দাবির অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বড়লেখায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল গোদাগাড়ীতে পথরোধ করে যুবককে মারধর, ফোন ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ৫ আগস্ট ২০২৪ স্বৈরাচার শেখ হাসিনা পালায়। পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী

চাঁদাবাজি ও পাথর লুটের অভিযোগে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

চাঁদাবাজি, দখলবাজিসহ দলীয় নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের সব পদ স্থগিত করা হয়েছে।

 

তার স্থলে উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে সোমবার (১১ আগস্ট) রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পাথর লুটের অভিযোগ

স্থানীয় সূত্রে জানা গেছে, গেল বছরের ৫ আগস্ট থেকে সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্রে প্রকাশ্যে পাথর লুট চলছে। আদালতের নিষেধাজ্ঞায় পাথর উত্তোলন বন্ধ থাকার কথা থাকলেও প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় শাহ ভোলাগঞ্জের আরেফিন টিলা ও রোপওয়ে বাংকার থেকে পাথর তুলে পাহাড় ধ্বংস করে দেওয়া হয়েছে।

 

এছাড়া, ‘সাদাপাথর’ এলাকার আশপাশের বসতবাড়ি থেকেও প্রভাবশালী ব্যক্তিরা পাথর উত্তোলন করছেন বলে অভিযোগ স্থানীয়দের। তারা জানান, পরিবেশ অধিদপ্তর এই বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

 

গত দুই সপ্তাহে পাহাড়ি ঢলের তোড়ে নতুন বালু-পাথরের স্তর নেমে এলেও ঢলের পর শুধু বালু পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, পাথর আগেই লুট হয়ে গেছে এবং এর নেপথ্যে রয়েছেন স্থগিত হওয়া এই রাজনৈতিক নেতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com