1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেফতার বালিয়াডাঙ্গীতে ৩৮ বোতল ফেনসিডিলসহ নারী আটক সিলেটের বিশ্বনাথে পুকুরে ডুবে শিশুর মৃত্য । রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের টাকা দাবির অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বড়লেখায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল গোদাগাড়ীতে পথরোধ করে যুবককে মারধর, ফোন ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ৫ আগস্ট ২০২৪ স্বৈরাচার শেখ হাসিনা পালায়। পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী

গ্রিস যাওয়ার স্বপ্নপূরণ হলো না

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪

পরিবারের সচ্ছলতা ফেরাতে ইউরোপের দেশ গ্রিসে যাওয়ার স্বপ্ন ছিল জগন্নাথপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান (৩২)। কিন্তু তার সেই স্বপ্ন আর সত্যি হলো না। পথেই মারা গেলেন তিনি। শুক্রবার (৭ জুন) দুপুরে তার মরদেহ উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের বাড়িতে এসে পৌঁছালে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। পরে বাদ আছর বাড়িতে জানাজা শেষে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

পরিবারের লোকজন জানান, পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে হাফিজুর রহমান তৃতীয়। পরিবারের অভাব অনটন দূর করতে গত ১৬ মার্চ ৭ লাখ টাকা খরচ করে বিভিন্ন দেশ হয়ে গ্রিসের পথে রওনা হন। পরে গত ২০ এপ্রিল কসভো থেকে সড়ক পথে গ্রিস যাওয়ার সময় আলবেনিয়ার বর্ডারে হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ওই যুবদল নেতা। তিনি গোতগাঁও গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।

হাফিজুরের বড় ভাই আবিদুর রহমান বলেন, গত বৃহস্পতিবার তার মরদেহ দেশে আসে। পরে শুক্রবার সকালে গ্রামের বাড়িতে পৌঁছায়। বিকেলে জানাজা শেষে গ্রামের কবরস্থান তাকে দাফন করা হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস হাসিম ডালিম বলেন, ‘হাফিজুর রহমান এলাকায় একজন ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন। সেই সঙ্গে দলের নিবেদিত প্রাণ ছিল। তার মৃত্যুতে আমরা শোকাহত।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘গ্রিস যাওয়ার পথে একজনের মৃত্যুর খবর শুনেছি। বিষয়টি দুঃখজনক। সবার উচিত সঠিক নিয়মে বিদেশ যাওয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com