1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্ত্রীর ছবি দিয়ে পোস্ট, দুই দিন পর কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ী আটক। ফেঞ্চুগঞ্জের পাঁচ ইউনিয়নের জনগণ আর অন্ধকারে থাকতে চায় না। প্রশ্ন: উন্নয়নের বরাদ্দ কোথায়, আর জনগণ কতটুকু সেবা পেয়েছে? বড়লেখায় সাংবাদিক আশফাক আহমেদের বাবার মৃত্যু, প্রেসক্লাবের শোক সাংবাদিকের কলম সত্য ও ন্যায়ের পক। কলম থামানো যায়, সত্য চাপা রাখা যায় না। সিলেটের ফেঞ্চুগঞ্জে কিশোর গ্যাংয়ের আতঙ্ক, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ! রাণীশংকৈলে নিজ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে মাদক ও জুয়া দমনে অভিযান, জব্দ টাকা-মোটরসাইকেল-ফোন ফেঞ্চুগঞ্জে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের চাঁদা না দেওয়ায় নির্যাতনের শিকার ব্যবসায়ী। সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাপ সৃষ্টি করে অর্থ দাবির । লাগেজ চুরি বন্ধে বিমানবন্দরে লাইভ সিসিটিভির দাবি, আইনি নোটিশ

গোপালগঞ্জে চলছে কারফিউ; এনসিপি কর্মসূচিকে ঘিরে সহিংসতা

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় গোপালগঞ্জে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর প্রেক্ষিতে রাত ৮টা থেকে পুরো গোপালগঞ্জ শহরে কারফিউ জারি করা হয়, যা আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।

 

পুলিশ জানিয়েছে, বর্তমানে শহরের পরিস্থিতি শান্ত রয়েছে, তবে পরিবেশ রয়ে গেছে থমথমে। গোপালগঞ্জ সদর সার্কেল পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “পরিস্থিতি স্বাভাবিক, তবে সতর্ক রয়েছি। কারফিউ এখনো কার্যকর আছে।”

 

বুধবার সন্ধ্যা থেকে গোপালগঞ্জে পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ বিশেষ অভিযান শুরু হয়েছে। পুলিশের একাধিক সূত্র জানায়, গতকালের ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও গ্রেপ্তারকৃতদের সংখ্যা এখনও নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

 

বুধবারের সহিংসতায় এনসিপির মঞ্চ ভাঙচুর, পুলিশের একটি গাড়িতে আগুন এবং বিভিন্ন স্থানে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। গোপালগঞ্জ শহর কয়েক ঘণ্টার জন্য রণক্ষেত্রে পরিণত হয়।

 

এদিকে, বৃহস্পতিবার সকাল থেকে শহরে কোনো সংঘর্ষ বা মিছিলের খবর পাওয়া যায়নি। আইন-শৃঙ্খলা বাহিনী পুরো এলাকায় টহল জোরদার করেছে।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও প্রশাসনের পক্ষ থেকে সতর্ক অবস্থান বজায় রাখা হয়েছে, যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com