1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্ত্রীর ছবি দিয়ে পোস্ট, দুই দিন পর কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ী আটক। ফেঞ্চুগঞ্জের পাঁচ ইউনিয়নের জনগণ আর অন্ধকারে থাকতে চায় না। প্রশ্ন: উন্নয়নের বরাদ্দ কোথায়, আর জনগণ কতটুকু সেবা পেয়েছে? বড়লেখায় সাংবাদিক আশফাক আহমেদের বাবার মৃত্যু, প্রেসক্লাবের শোক সাংবাদিকের কলম সত্য ও ন্যায়ের পক। কলম থামানো যায়, সত্য চাপা রাখা যায় না। সিলেটের ফেঞ্চুগঞ্জে কিশোর গ্যাংয়ের আতঙ্ক, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ! রাণীশংকৈলে নিজ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে মাদক ও জুয়া দমনে অভিযান, জব্দ টাকা-মোটরসাইকেল-ফোন ফেঞ্চুগঞ্জে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের চাঁদা না দেওয়ায় নির্যাতনের শিকার ব্যবসায়ী। সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাপ সৃষ্টি করে অর্থ দাবির । লাগেজ চুরি বন্ধে বিমানবন্দরে লাইভ সিসিটিভির দাবি, আইনি নোটিশ

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে পাঁচজন আটক

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৮ আগস্ট) ভোর থেকে টানা অভিযানে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ওসি মো. শাহীন খান জানান, হত্যাকাণ্ডের পর একাধিক টিম অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে। তবে এখনো তাদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।

 

গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক এবং ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া এলাকার বাসিন্দা।

 

অনলাইনে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক যুবক এক তরুণীকে মারধর করছিলেন। এ সময় ৬-৭ জন যুবক ধারালো অস্ত্র নিয়ে ওই যুবকের ওপর হামলার চেষ্টা করেন। যুবকটি দৌড়ে পালালে তারা তাকে ধাওয়া করে। পুলিশের ধারণা, এ ঘটনার ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক তুহিন। পরে হামলাকারীরা তাকে লক্ষ্য করে ধাওয়া দেয় এবং কিছুক্ষণ পর একটি দোকানের সামনে কুপিয়ে হত্যা করে।

 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ক্রাইম-উত্তর) রবিউল হাসান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভিডিও ধারণ করায় তুহিনকে হত্যা করা হয়েছে। আসামিদের শনাক্ত করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান।”

 

এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com