1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেফতার বালিয়াডাঙ্গীতে ৩৮ বোতল ফেনসিডিলসহ নারী আটক সিলেটের বিশ্বনাথে পুকুরে ডুবে শিশুর মৃত্য । রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের টাকা দাবির অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বড়লেখায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল গোদাগাড়ীতে পথরোধ করে যুবককে মারধর, ফোন ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ৫ আগস্ট ২০২৪ স্বৈরাচার শেখ হাসিনা পালায়। পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী

খুলনার এসওএস শিশু পল্লীতে ছাত্রীর রহস্যজনক মৃত্যু

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

খুলনার এসওএস শিশু পল্লীতে শেখ জাদী ইসরাত জাহান (১৬) নামের নবম শ্রেণির এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) রাত ১১টার দিকে তার মরদেহ ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

 

পরবর্তীতে প্রতিষ্ঠানটির সদস্যরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত ১১টা ৪৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

 

তবে নিহত ইসরাত জাহানের পরিবার দাবি করেছে, এটি আত্মহত্যা নয়, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

 

ছাত্রীর মামা শহিদুল ইসলাম জানান, “ইসরাতের মা মারা যাওয়ার পর মাত্র ১৬ মাস বয়সে তাকে এসওএস শিশু পল্লীতে দেওয়া হয়। সে খুবই হাসিখুশি এবং মেধাবী ছিল। আত্মহত্যার মতো কোনো আচরণ বা মানসিক অবস্থা তার ছিল না।”

 

তিনি আরও প্রশ্ন তোলেন, “যদি আত্মহত্যাই হয়, তাহলে ঝুলন্ত অবস্থায় আমাদের বা পুলিশকে কেন জানানো হয়নি? মরদেহ নামিয়ে ফেলার পরে কেন ডাক দেওয়া হলো? গলায় ফাঁস দেওয়ার সরঞ্জামের কোনো প্রমাণ দেখানো হয়নি। মরদেহ হাসপাতালে নেওয়ার আগেই বরফ দেওয়া হয়, কেন এত তাড়াহুড়ো?”

 

এ ঘটনায় খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম বলেন, “ছাত্রীর মৃত্যুর বিষয়টি আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

 

ঘটনার বিষয়ে জানতে চাইলে এসওএস শিশু পল্লীর প্রধান বিশ্বজিৎ কুমার মন্ডল কোনো মন্তব্য করতে রাজি হননি।

নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com