1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্ত্রীর ছবি দিয়ে পোস্ট, দুই দিন পর কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ী আটক। ফেঞ্চুগঞ্জের পাঁচ ইউনিয়নের জনগণ আর অন্ধকারে থাকতে চায় না। প্রশ্ন: উন্নয়নের বরাদ্দ কোথায়, আর জনগণ কতটুকু সেবা পেয়েছে? বড়লেখায় সাংবাদিক আশফাক আহমেদের বাবার মৃত্যু, প্রেসক্লাবের শোক সাংবাদিকের কলম সত্য ও ন্যায়ের পক। কলম থামানো যায়, সত্য চাপা রাখা যায় না। সিলেটের ফেঞ্চুগঞ্জে কিশোর গ্যাংয়ের আতঙ্ক, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ! রাণীশংকৈলে নিজ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে মাদক ও জুয়া দমনে অভিযান, জব্দ টাকা-মোটরসাইকেল-ফোন ফেঞ্চুগঞ্জে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের চাঁদা না দেওয়ায় নির্যাতনের শিকার ব্যবসায়ী। সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাপ সৃষ্টি করে অর্থ দাবির । লাগেজ চুরি বন্ধে বিমানবন্দরে লাইভ সিসিটিভির দাবি, আইনি নোটিশ

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, স্বেচ্ছাসেবকলীগ নেতা রনি গ্রেপ্তার

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

রাজধানীর হাতিরঝিল থানায় ২০১৫ সালের ২০ এপ্রিল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো.ওবায়দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে তুরাগ থানা এলাকা যৌথভাবে অভিযান চালিয়ে তুরাগ থানার একটি টিম ও হাতিরঝিল থানার একটি টিম রনিকে গ্রেপ্তার করে।

হাতিরঝিল থানার মামলায় রনিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

 

২০১৫ সালের ২০ এপ্রিল রাজধানীর কারওয়ানবাজারে ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচার চালাতে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

সেখানে তার গাড়িবহরে লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়। এ সময় ব্যাপক ইট ছোড়া হলে বহরের প্রায় সব গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

ওই সময় খালেদা জিয়া অক্ষত থাকলেও তার গাড়ির কাচ ফেটে যায়। আহত হন তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীসহ বেশ কয়েকজন সাংবাদিক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com