1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী তাজপুর ডিগ্রি কলেজ তালামীযে ইসলামিয়ার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন বড়লেখায় জমে উঠেছে ঈদ বাজার ক্রেতাদের উপচেপড়া ভিড় রায়পুর সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত পৌর কমিশনার প্রার্থী শামীম আহমদ এর ঈদ শুভেচ্ছা দুবাইয়ে বো’মা হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদকে দাফন সম্পন্ন রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা বড়লেখায় নিসচা’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : শনিবার, ৩১ মে, ২০২৫

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে ইমাম হোসেন বাচ্চু (৪৪) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ মে) সকালে তার বুকে প্রচণ্ড ব্যথা ওঠার পর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

বাচ্চু কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন। তিনি নগরীর মোগলটুলি এলাকার বাসিন্দা গোলাম মাওলার ছেলে।

 

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জানান, বাচ্চুর বিরুদ্ধে দুটি মামলা চলমান ছিল—একটি হত্যা এবং অন্যটি হত্যাচেষ্টা মামলা। কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং ৩০ মার্চ আদালতের নির্দেশে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

 

কারাগারে থাকা অবস্থায় শনিবার সকালে তার বুকে ব্যথা অনুভূত হলে সঙ্গে সঙ্গে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায় কারা কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2025-2026 skymediabd.com