1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শনিবার, ৩০ মে ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম:
পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী তাজপুর ডিগ্রি কলেজ তালামীযে ইসলামিয়ার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন বড়লেখায় জমে উঠেছে ঈদ বাজার ক্রেতাদের উপচেপড়া ভিড় রায়পুর সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত পৌর কমিশনার প্রার্থী শামীম আহমদ এর ঈদ শুভেচ্ছা দুবাইয়ে বো’মা হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদকে দাফন সম্পন্ন রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : সোমবার, ৫ মে, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে শাকিব মিয়া (১৮) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন।

রোববার (৪ মে) রাতে উপজেলার বায়েক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত শাকিব মিয়া মাদলা গ্রামের মোতালেব মিয়ার ছেলে। সোমবার (৫ মে) সকালে তার মরদেহ নিজ বাড়িতে আনা হয়।

 

নিহতের পরিবারের দাবি, রোববার রাতে গ্রামের কয়েকজন ব্যক্তি কাজের কথা বলে শাকিবকে সীমান্ত এলাকায় নিয়ে যায়। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি চালায়, এতে শাকিব গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় স্থানীয়রা প্রথমে তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, পরে সেখান থেকে ঢাকায় একটি হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

শাকিবের মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন।

 

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে, নিহত যুবক চোরাই মোটরসাইকেল আনতে সীমান্তে গিয়েছিলেন। সেখানে বিএসএফের গুলিতে তিনি আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com