1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্ত্রীর ছবি দিয়ে পোস্ট, দুই দিন পর কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ী আটক। ফেঞ্চুগঞ্জের পাঁচ ইউনিয়নের জনগণ আর অন্ধকারে থাকতে চায় না। প্রশ্ন: উন্নয়নের বরাদ্দ কোথায়, আর জনগণ কতটুকু সেবা পেয়েছে? বড়লেখায় সাংবাদিক আশফাক আহমেদের বাবার মৃত্যু, প্রেসক্লাবের শোক সাংবাদিকের কলম সত্য ও ন্যায়ের পক। কলম থামানো যায়, সত্য চাপা রাখা যায় না। সিলেটের ফেঞ্চুগঞ্জে কিশোর গ্যাংয়ের আতঙ্ক, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ! রাণীশংকৈলে নিজ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে মাদক ও জুয়া দমনে অভিযান, জব্দ টাকা-মোটরসাইকেল-ফোন ফেঞ্চুগঞ্জে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের চাঁদা না দেওয়ায় নির্যাতনের শিকার ব্যবসায়ী। সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাপ সৃষ্টি করে অর্থ দাবির । লাগেজ চুরি বন্ধে বিমানবন্দরে লাইভ সিসিটিভির দাবি, আইনি নোটিশ

কণ্ঠশিল্পী নোবেল গ্রেপ্তার: ইডেন কলেজছাত্রীকে সাত মাস আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেলকে সাত মাস ধরে এক কলেজছাত্রীকে আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর ডেমরা এলাকা থেকে সোমবার (১৯ মে) দিবাগত রাতে তাকে আটক করা হয়।

 

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, ইডেন কলেজের ওই ছাত্রীকে গত নভেম্বরে গুলশানে দেখা করার কথা বলে ডেকে নেন নোবেল। পরে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ডেমরার একটি বাসায় আটকে রাখেন এবং দীর্ঘ সাত মাস ধর্ষণ ও শারীরিক নির্যাতন চালান। এ সময় নিজের মোবাইলে এসব ঘটনার ভিডিও ধারণ করে ছাত্রীটিকে ব্ল্যাকমেইলও করছিলেন।

 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায়—নোবেল এক নারীকে সিঁড়ি দিয়ে টেনে নামাচ্ছেন। ভিডিওতে থাকা নারীই ভুক্তভোগী কলেজছাত্রী। বিষয়টি ছাত্রীর পরিবারের নজরে এলে তারা ঢাকায় এসে বিস্তারিত জানেন এবং জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন করে পুলিশের সহযোগিতা চান।

 

পরে সোমবার রাত ১০টার দিকে ডেমরার একটি বাসায় অভিযান চালিয়ে ছাত্রীটিকে উদ্ধার করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নোবেল পালিয়ে যান। তবে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাত দুইটার দিকে তাকে ডেমরা এলাকা থেকেই গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, নোবেল সীমান্ত পেরিয়ে দেশত্যাগের চেষ্টা করছিলেন এবং সে জন্য একটি মাইক্রোবাস ভাড়া করেছিলেন।

 

নোবেলের বিরুদ্ধে ধর্ষণ, নারী নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে পৃথক মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com