1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম:
ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী তাজপুর ডিগ্রি কলেজ তালামীযে ইসলামিয়ার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন বড়লেখায় জমে উঠেছে ঈদ বাজার ক্রেতাদের উপচেপড়া ভিড় রায়পুর সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত পৌর কমিশনার প্রার্থী শামীম আহমদ এর ঈদ শুভেচ্ছা দুবাইয়ে বো’মা হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদকে দাফন সম্পন্ন রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

ওসমানী বিমানবন্দরে ব্রিটিশ নাগরিক আটক

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

ক্রু ও পাইলটের সঙ্গে অসদাচরণের অভিযোগে সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্রিটিশ নাগরিককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) বেলা দেড়টার দিকে ফয়েজ আহমেদ খান নামে ওই ব্যক্তিকে আটক করে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এভিয়েশন কর্তৃপক্ষ।

পরে ওই যাত্রীকে সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক ফয়েজ আহমদ সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের  আব্দুর রশিদের ছেলে।

 

 

ওসমানী বিমানবন্দরের পরিচালক মো. হাজিফ আহমদ স্কাই মিডিয়া বিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বিজি-২০৮) ফ্লাইটের যাত্রী ছিলেন ফয়েজ আহমেদ খান।

 

 

বিমান আকাশে অবস্থানকালে তিনি অন্যান্য যাত্রীদের সঙ্গে অসদাচরণ করেন। বিষয়টি কেবিন ক্রুদের জানান যাত্রীরা।

 

তখন ফয়েজ আহমদ খানকে নিবৃত করতে চাইলে কেবিন ক্রুদের সঙ্গেও খারাপ আচরণ করেন তিনি। এমনকি কেবিন ক্রুদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন। তখন বিমানের পাইলট এগিয়ে এলে তার সঙ্গেও অসদাচরণ করেন ফয়েজ আহমেদ খান।

 

পরে বেলা ১টা ৫ মিনিটে ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সিভিল এভিয়েশন ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করলে ওই যাত্রীকে আটক করা হয়। অভিযোগের প্রেক্ষিতে তাকে পুলিশের সোপর্দ করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বাংলানিউজকে বলেন, কেবিন ক্রু ও পাইলটের সঙ্গে অসদাচরণ করায় ফয়েজ আহমদ খান নামে এক যাত্রীকে পুলিশে সোপর্দ করেছে এভিয়েশন কর্তৃপক্ষ।

তিনি বলেন, আমরা তার বক্তব্য থেকে জানতে পারি, তিনি উচ্চ ডায়াবেটিসে আক্রান্ত। যে কারণে বিমানে ৪/৫ বার খাবার চাইলে না পেয়ে কেবিন ক্রু’র সঙ্গে খারাপ আচরণ করেন। অবশ্য পরে মুচলেকা নিয়ে তার এক আত্মীয়ের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com