1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্ত্রীর ছবি দিয়ে পোস্ট, দুই দিন পর কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ী আটক। ফেঞ্চুগঞ্জের পাঁচ ইউনিয়নের জনগণ আর অন্ধকারে থাকতে চায় না। প্রশ্ন: উন্নয়নের বরাদ্দ কোথায়, আর জনগণ কতটুকু সেবা পেয়েছে? বড়লেখায় সাংবাদিক আশফাক আহমেদের বাবার মৃত্যু, প্রেসক্লাবের শোক সাংবাদিকের কলম সত্য ও ন্যায়ের পক। কলম থামানো যায়, সত্য চাপা রাখা যায় না। সিলেটের ফেঞ্চুগঞ্জে কিশোর গ্যাংয়ের আতঙ্ক, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ! রাণীশংকৈলে নিজ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে মাদক ও জুয়া দমনে অভিযান, জব্দ টাকা-মোটরসাইকেল-ফোন ফেঞ্চুগঞ্জে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের চাঁদা না দেওয়ায় নির্যাতনের শিকার ব্যবসায়ী। সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাপ সৃষ্টি করে অর্থ দাবির । লাগেজ চুরি বন্ধে বিমানবন্দরে লাইভ সিসিটিভির দাবি, আইনি নোটিশ

ওসমানীনগরে মাওলানা কাজী রফিক আহমদ পীরের দাফন সম্পন্ন,বিভিন্ন মহলের শোক

সিলেট ওসমানীনগর প্রতিনিধি: জিতু আহমদ
  • Update Time : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

সিলেটের ওসমানীনগর উপজেলার উছমানপুর ইউনিয়নের ইছামতি গ্রামের প্রখ্যাত আলেমে দ্বীন, রামপুর সিলসিলার বুযুর্গ সন্তান মাওলানা কাজী রফিক আহমদ পীর ছাহেব ইছামতির জানাযার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে।

 

শুক্রবার (২৮ নভেম্বর) বিকাল ৩টায় তাজপুর মঙ্গলচন্ডি নিশিকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় কয়েক হাজার মুসল্লী অংশ নেন। জানাযা শেষে মরহুমের লাশ তার নিজ বাড়ি ইছামতি গ্রামে দাফন করা হয়।
জানাযার পূর্বে মাওলানা ছাদিকুর রহমান শিবলীর পরিচালনায় মরহুমের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন—
ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস.টি.এম ফখর উদ্দিন, সাবেক চেয়ারম্যান ইমরান রব্বানী, সাবেক ভাইস চেয়ারম্যান আনা মিয়া, আবদাল মিয়া, আব্দুল গফুর খালিছাদার, অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান, অধ্যক্ষ মাওলানা ড. সৈয়দ শহীদ আহমদ বোগদাদী, সিলেট জেলা কাজী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কাজী আবদুল জলিল খান, ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, অধ্যক্ষ মাওলানা আবু ছালেহ আল মাহমুদ, ড. এনামুল হক সরদার, অধ্যক্ষ খছরুজ্জামান, মাওলানা খলিল আহমদ রওনক, মাওলানা সায়ীদ আহমদ রাহিক, মাওলানা আব্দুল মতিন গজনভী, অধ্যক্ষ মাওলানা কাজী বদরুল ইসলাম, মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা হাবিবুর রহমান ছিদ্দীকি, ডা. আব্দুছ ছালাম, মাওলানা কুহিনুর উদ্দিন চৌধুরী, মাওলানা জাহিদুর রহমান ও মাওলানা মুতাসিম বিল্লাহ জালালি।

 

এছাড়া উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, খেলাফত মজলিস কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুনতাসির আলী, বিএনপি নেতা আবদাল মিয়া, চেয়ারম্যান কবির আহমদ, অধ্যক্ষ মাওলানা নোমান আহমদ, মাওলানা এম এ রব, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা সৈয়দ সুলতান আহমদ, অধ্যক্ষ মাওলানা হুমায়ুনুর রহমান লেখন, কাজী মাওলানা আবুল কালাম আজাদ, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবির আহমদ, দপ্তর সম্পাদক কবির আহমদ, কার্যনির্বাহী সদস্য জুবেল আহমদ সেকেলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, আলেম ও সামাজিক-রাজনৈতিক ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, মাওলানা রফিক আহমদ ছিলেন এ অঞ্চলের দ্বীনের অতন্দ্র প্রহরি। শিক্ষা বিস্তার, ধর্মীয় ও সামাজিক অঙ্গনে তিনি ছিলেন একজন বিচক্ষণ অভিভাবক। তার ইন্তেকালে এ সমাজ একজন প্রাজ্ঞ আলেমে দ্বীনকে হারালো। তিনি সকলের কাছে ছিলেন বরণীয়, শ্রদ্ধেয় ও প্রিয় ব্যক্তিত্ব।
তিনি তাজপুর বাজার জামে মসজিদ ও মঙ্গলচন্ডী নিশিকান্ত সরকারি উচ্চ বিদ্যালয় জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। মোল্লাপাড়া আহমদিয়া দাখিল মাদরাসা ও মিনা বেগম দাখিল মাদরাসার সভাপতির দায়িত্বও পালন করেন। তার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় তাজপুর জালালিয়া ইব্রাহীমিয়া আবাসিক হাফেজি মাদরাসা এবং ইছামতি এতিমখানা হাফেজি মাদরাসা। বাড়িতে নিয়মিত তিনি খানকা পরিচালনা করতেন।

 

জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের ছেলে হাফিজ মুহিব আহমদ রুমক। দোয়া পরিচালনা করেন ভারতের পীর ছাহেব রামপুরী।

এদিকে, মাওলানা কাজী মোঃ রফিক আহমদ ছাহেব ইছামতির ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন—সিলেট-২ (ওসমানীনগর–বিশ্বনাথ) আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা, উপজেলা বিএনপির সভাপতি এস.টি.এম ফখর উদ্দিন চেয়ারম্যান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক কবির আহমদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com