1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেফতার বালিয়াডাঙ্গীতে ৩৮ বোতল ফেনসিডিলসহ নারী আটক সিলেটের বিশ্বনাথে পুকুরে ডুবে শিশুর মৃত্য । রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের টাকা দাবির অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বড়লেখায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল গোদাগাড়ীতে পথরোধ করে যুবককে মারধর, ফোন ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ৫ আগস্ট ২০২৪ স্বৈরাচার শেখ হাসিনা পালায়। পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী

ইয়াছিনকে কুপিয়ে হত্যা

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

টাঙ্গাইলের কালিহাতীতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে কালিহাতী উপজেলার বল্লা পোস্ট অফিস পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। নিহত যুবক ইয়াছিন (২৪) কালিহাতী উপজেলার বল্লা সিংগাইর এলাকার দীন ইলাহির ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত ইয়াছিনসহ প্রায় ১০-১২ জন যুবক বল্লা পোস্ট অফিস পাড়া এলাকায় বিশুর বাড়িতে পরিত্যক্ত একটি ঘরে প্রায়ই মাদক সেবন করতো। শুক্রবার রাতেও তাদের উপস্থিতি দেখতে পায় স্থানীয়রা।

শনিবার সকালে বিশু মিয়ার স্ত্রী ওই যুবকের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন করে মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের শরীরের বিভিন্ন স্থানে দাঁড়ালো আঘাতের আলামত রয়েছে।

এ বিষয়ে কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূইয়া জানান, নিহতের হাত-পা ভাঙা, শরীরে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। কালিহাতী থানা পুলিশ ও সিআইডির দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ওই যুবকসহ অন্যান্য আরও বেশ কয়েকজন ওই স্থানটিতে প্রায়ই মাদক সেবন করতো। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com