1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেফতার বালিয়াডাঙ্গীতে ৩৮ বোতল ফেনসিডিলসহ নারী আটক সিলেটের বিশ্বনাথে পুকুরে ডুবে শিশুর মৃত্য । রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের টাকা দাবির অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বড়লেখায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল গোদাগাড়ীতে পথরোধ করে যুবককে মারধর, ফোন ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ৫ আগস্ট ২০২৪ স্বৈরাচার শেখ হাসিনা পালায়। পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী

আবুল খায়ের হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আবুল খায়ের হত্যা মামলার প্রধান আসামি রুবেল আহমদ সাগর ওরফে জসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।

পরে তাকে আদালত নিলে বিচারক কারাগারে পাঠানো আদেশ দেন। মৃত আবুল খায়ের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের গাজীপুর এলাকার মৃত আনছর আলীরের ছেলে এবং তিনি মিনি টমটম (মিশুক) চালাতেন।

এর আগে মঙ্গলবার (১৫ অক্টোবর) শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট চা বাগানের ১১ নম্বর সেকশন থেকে সকাল সাড়ে ১০টায় আবুল খায়েরের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী সুমনা আক্তার।

শ্রীমঙ্গল থানার এফআইআর নং-১৫, জিআর নং-২৪০, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড।

থানা সূত্রে জানা গেছে, আসামিকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানিয়েছেন, তিনিসহ তার সঙ্গীয় আরও ৩/৪ জন মিলে ১৪ অক্টোবর আনুমানিক রাত ৯টায় ভিকটিমকে টমটমসহ কালিঘাট চা বাগানে নিয়ে যায়।

সেখানে ভিকটিমের মিনি টমটম নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে ভিকটিম তাদের বাধা দিলে তারা ধারালো চাকু দিয়ে তা শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। একপর্যায়ে রক্তক্ষরণ হয়ে ভিকটিম মারা গেলে তারা ভিকটিমের টমটমটি নিয়ে চলে যায়। আসামি রুবেল আরও জানিয়েছেন পরিচিত হওয়ায় ও টমটম ছিনতাই করার সময় ভিকটিম তাদের চিনতে পারেন, এজন্য তাকে হত্যা করেছেন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, টমটমচালক হত্যাকাণ্ডে জড়িত প্রধান আসামি রুবেল আহমদ সাগরকে গ্রেপ্তার করে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া হত্যা মামলার ঘটনায় বাকিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com