
সিলেটের ফেঞ্চুগঞ্জে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর দোকান থেকে নির্মাণকাজের পাইপ কুশিয়ারা নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে জানা গেছে।
অভিযোগে অভিযুক্তদের মধ্যে রয়েছেন সিলেট জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান চৌধুরী, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক তাজিম খান এবং সাবেক সদস্য সচিব ওবায়দুল রহমান সজল।
ভুক্তভোগী ব্যবসায়ীর অভিযোগ, বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা তার কাছে চাঁদা দাবি করান। তিনি দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে তার সঙ্গে বিরোধ তৈরি হয়।এর জের ধরে একপর্যায়ে দোনে থাকা পাইপগুলো তারা কুশিয়ারা নদীতে ফেলে দেয়া হয়।
ব্যবসায়ীর দাবি, পাইপগুলো নদীতে ফেলে দেওয়ায় তার উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়েছে। একই সঙ্গে ব্যবসায়িক কাজও ব্যাহত হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
ঘটনাটি নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে। সকল ঘঠনা একটি সিসি ভিভি ফোটেজে ধরা পরেছে বলে যানাগেছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত সিলেট জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান চৌধুরী, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক তাজিম খান এবং সাবেক সদস্য সচিব ওবায়দুল রহমান সজলের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।