1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ফেঞ্চুগঞ্জে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের চাঁদা না দেওয়ায় নির্যাতনের শিকার ব্যবসায়ী। সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাপ সৃষ্টি করে অর্থ দাবির । লাগেজ চুরি বন্ধে বিমানবন্দরে লাইভ সিসিটিভির দাবি, আইনি নোটিশ সড়ক দুর্ঘটনা কমাতে বড়লেখায় সচেতনতামূলক সাইনবোর্ড অসহায় নারীদের স্বাবলম্বী করতে বড়লেখায় সেলাই মেশিন বিতরণ নিরাপত্তা সংকটে সাংবাদিকরা: গত বছর ৩৮১ জন, সাম্প্রতিক তিন মাসে ১৬২ জন নির্যাতিত ফেঞ্চুগঞ্জে মাদকের থাবা: প্রকাশ্যে মাদকসেবন ও বেচাকেনা, ফেঞ্চুগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ে শঙ্কা বিশ্বনাথে দুই গ্রাম পুরুষশূন্য, সংঘর্ষের ঘটনায় মামলা-গ্রেপ্তার ২ কক্সবাজারে ছাত্রদল নেতাকে অপহরণের পর হত্যা, মহাসড়কের পাশে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার । সিরির এআই বিজ্ঞাপন নিয়ে মামলা, ২৫ কোটি ডলার দিতে রাজি অ্যাপল

ফেঞ্চুগঞ্জে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের চাঁদা না দেওয়ায় নির্যাতনের শিকার ব্যবসায়ী।

ডেস্ক রিপোর্ট::মো:মোস্তফা আনোয়ার (সম্পাদক ও প্রকাশক ,ফেঞ্চুগঞ্জ ,সিলেট।)
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সিলেটের ফেঞ্চুগঞ্জে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর দোকান থেকে নির্মাণকাজের পাইপ কুশিয়ারা নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে জানা গেছে।

 

অভিযোগে অভিযুক্তদের মধ্যে রয়েছেন সিলেট জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান চৌধুরী, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক তাজিম খান এবং সাবেক সদস্য সচিব ওবায়দুল রহমান সজল।

 

ভুক্তভোগী ব্যবসায়ীর অভিযোগ, বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা তার কাছে চাঁদা দাবি করান। তিনি দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে তার সঙ্গে বিরোধ তৈরি  হয়।এর জের ধরে একপর্যায়ে  দোনে থাকা পাইপগুলো  তারা কুশিয়ারা নদীতে ফেলে দেয়া হয়।

 

ব্যবসায়ীর দাবি, পাইপগুলো নদীতে ফেলে দেওয়ায় তার উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়েছে। একই সঙ্গে ব্যবসায়িক কাজও ব্যাহত হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

 

ঘটনাটি নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে। সকল ঘঠনা একটি সিসি ভিভি ফোটেজে ধরা পরেছে বলে যানাগেছে।  ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয়  ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত সিলেট জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান চৌধুরী, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক তাজিম খান এবং সাবেক সদস্য সচিব ওবায়দুল রহমান সজলের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com