1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বড়লেখায় সাংবাদিক আশফাক আহমেদের বাবার মৃত্যু, প্রেসক্লাবের শোক সাংবাদিকের কলম সত্য ও ন্যায়ের পক। কলম থামানো যায়, সত্য চাপা রাখা যায় না। সিলেটের ফেঞ্চুগঞ্জে কিশোর গ্যাংয়ের আতঙ্ক, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ! রাণীশংকৈলে নিজ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে মাদক ও জুয়া দমনে অভিযান, জব্দ টাকা-মোটরসাইকেল-ফোন ফেঞ্চুগঞ্জে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের চাঁদা না দেওয়ায় নির্যাতনের শিকার ব্যবসায়ী। সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাপ সৃষ্টি করে অর্থ দাবির । লাগেজ চুরি বন্ধে বিমানবন্দরে লাইভ সিসিটিভির দাবি, আইনি নোটিশ শায়েস্তাগঞ্জে চাঁদাবাজি-টেন্ডার সিন্ডিকেট ও নির্যাতনের অভিযোগে আতঙ্কের নাম “নাঈম” সড়ক দুর্ঘটনা কমাতে বড়লেখায় সচেতনতামূলক সাইনবোর্ড

বিদায় নিলেন পুলিশ কমিশনার আবু সুফিয়ান

মো: গোলাম কিবরিয়া:: রাজশাহীর জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ৩২তম পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বদলিজনিত কারণে আনুষ্ঠানিকভাবে বিদায় গ্রহণ করেছেন। রবিবার (৩০ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে এক আন্তরিক ও আবেগঘন পরিবেশে তাঁর বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, দায়িত্ব পালনকালে তিনি সততা, দক্ষতা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

 

উল্লেখ্য, ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর মোহাম্মদ আবু সুফিয়ান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩২তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্বকালীন সময়ে তিনি মহানগরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁর সুদূরপ্রসারী পরিকল্পনা ও কার্যকর নেতৃত্বের ফলে অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা বৃদ্ধিতে ইতিবাচক পরিবর্তন লক্ষ করা যায়।

 

তাঁর নেতৃত্বে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, যা দীর্ঘদিন পর একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া হিসেবে ব্যাপক প্রশংসা অর্জন করে। এছাড়া শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে আইন-শৃঙ্খলা রক্ষায় তাঁর পরিকল্পনা ও তদারকি ছিল অত্যন্ত কার্যকর।

 

বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, কিশোর গ্যাং কার্যক্রম নিয়ন্ত্রণ, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ মামলার আসামিদের গ্রেপ্তারের ক্ষেত্রে তাঁর নেতৃত্বে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়। ৫ আগস্টের সহিংসতায় ক্ষতিগ্রস্ত পুলিশ স্থাপনাগুলোর পুনর্নির্মাণ কাজও তাঁর তত্ত্বাবধানে দ্রুত সম্পন্ন হয়, যা পুলিশ বাহিনীর কার্যক্রম স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

জনসেবামূলক কার্যক্রমেও তিনি ছিলেন অগ্রণী। তাঁর উদ্যোগে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি ও কালচারাল ক্লাব প্রতিষ্ঠা করা হয়, যা পুলিশ সদস্যদের সামাজিক ও সাংস্কৃতিক সম্পৃক্ততা বৃদ্ধিতে সহায়ক হয়েছে। এছাড়া আরএমপি তথ্য ও সেবা কেন্দ্র চালু করে নাগরিক সেবাকে আরও সহজলভ্য করা হয়। হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়ায় এবং পুলিশের প্রতি আস্থা বৃদ্ধি করে।

 

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনিযুক্ত পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। তারা তাঁদের বক্তব্যে বলেন, আবু সুফিয়ান একজন মানবিক ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা হিসেবে রাজশাহীতে স্মরণীয় হয়ে থাকবেন।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলমসহ আরএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। বক্তারা তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা জানান এবং নতুন কর্মস্থলে তাঁর সাফল্য কামনা করেন।

 

শেষে বিদায়ী কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান তাঁর বক্তব্যে সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রাজশাহীবাসীর আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, দায়িত্ব পালনের সময় সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলেই আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com