1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
লাগেজ চুরি বন্ধে বিমানবন্দরে লাইভ সিসিটিভির দাবি, আইনি নোটিশ সড়ক দুর্ঘটনা কমাতে বড়লেখায় সচেতনতামূলক সাইনবোর্ড অসহায় নারীদের স্বাবলম্বী করতে বড়লেখায় সেলাই মেশিন বিতরণ নিরাপত্তা সংকটে সাংবাদিকরা: গত বছর ৩৮১ জন, সাম্প্রতিক তিন মাসে ১৬২ জন নির্যাতিত ফেঞ্চুগঞ্জে মাদকের থাবা: প্রকাশ্যে মাদকসেবন ও বেচাকেনা, ফেঞ্চুগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ে শঙ্কা বিশ্বনাথে দুই গ্রাম পুরুষশূন্য, সংঘর্ষের ঘটনায় মামলা-গ্রেপ্তার ২ কক্সবাজারে ছাত্রদল নেতাকে অপহরণের পর হত্যা, মহাসড়কের পাশে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার । সিরির এআই বিজ্ঞাপন নিয়ে মামলা, ২৫ কোটি ডলার দিতে রাজি অ্যাপল মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ ১০ বছরের আরিফ। চুরি হওয়া ১ লাখ ৯৪ হাজার টাকার বৈদ্যুতিক তার উদ্ধার, গ্রেপ্তার ৪

সড়ক দুর্ঘটনা কমাতে বড়লেখায় সচেতনতামূলক সাইনবোর্ড

প্রতিনিধি :: হানিফ পারভেজ (বড়লেখা, মৌলভীবাজার,সিলেট)
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
Screenshot

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।

 

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রোববার (৪ অক্টোবর) এসব সাইনবোর্ড স্থাপন করা হয়।

 

নিসচার মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক গোলাম কিবরিয়া ও সিনিয়র সদস্য সচিব রেদওয়ান আহমদ রুম্মানের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা প্রেসক্লাবের সহ-সভাপতি খলিলুর রহমান, ৬ নম্বর সদর ইউনিয়নের মেম্বার পদপ্রার্থী ইসলাম উদ্দিন, পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ, ফাহিম আহমদ ও ব্যবসায়ী জালাল উদ্দীন।

 

এছাড়াও উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়ন কমিটির যুগ্ম সদস্য সচিব ছাদিকুর রহমান, সদস্য ফরহাদ আহমদ, রাহেল আহমদ, নজমুল ইসলাম ও নাজিম উদ্দীনসহ অনেকে।

 

এসময় নিসচা নেতারা বলেন, অসচেতনতা ও ট্রাফিক আইন না মানার কারণে প্রতিনিয়ত সড়কে দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে সড়কের মোড়, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এবং তীব্র বাঁকগুলোতে চালক ও পথচারীদের বাড়তি সতর্কতা প্রয়োজন। বিষয়টি বিবেচনায় নিয়ে মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচির চতুর্থ কার্যদিবসে সড়কের বিভিন্ন পয়েন্টে দিকনির্দেশনা ও সচেতনতামূলক বাণীসংবলিত সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।

 

অতিথিরা বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব নয়। এ জন্য চালক, যাত্রী ও পথচারী—সবার সচেতনতা প্রয়োজন। সাইনবোর্ডগুলো চালকদের মনোযোগ আকর্ষণের পাশাপাশি গতি নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করবে। এতে দুর্ঘটনা কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন। পাশাপাশি যাত্রী ও পথচারীদের জন্যও বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা সাইনবোর্ডে তুলে ধরা হয়েছে।

 

স্থানীয় এলাকাবাসী ও চালকেরা নিসচার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা সাইনবোর্ডগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণের পাশাপাশি সড়কে ট্রাফিক পুলিশের নজরদারি বাড়ানোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com