1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীশংকৈলে নিজ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে মাদক ও জুয়া দমনে অভিযান, জব্দ টাকা-মোটরসাইকেল-ফোন ফেঞ্চুগঞ্জে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের চাঁদা না দেওয়ায় নির্যাতনের শিকার ব্যবসায়ী। সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাপ সৃষ্টি করে অর্থ দাবির । লাগেজ চুরি বন্ধে বিমানবন্দরে লাইভ সিসিটিভির দাবি, আইনি নোটিশ শায়েস্তাগঞ্জে চাঁদাবাজি-টেন্ডার সিন্ডিকেট ও নির্যাতনের অভিযোগে আতঙ্কের নাম “নাঈম” সড়ক দুর্ঘটনা কমাতে বড়লেখায় সচেতনতামূলক সাইনবোর্ড অসহায় নারীদের স্বাবলম্বী করতে বড়লেখায় সেলাই মেশিন বিতরণ নিরাপত্তা সংকটে সাংবাদিকরা: গত বছর ৩৮১ জন, সাম্প্রতিক তিন মাসে ১৬২ জন নির্যাতিত ফেঞ্চুগঞ্জে মাদকের থাবা: প্রকাশ্যে মাদকসেবন ও বেচাকেনা, ফেঞ্চুগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ে শঙ্কা

রাণীশংকৈলে নিজ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টার: হাসিনুজ্জামান মিন্টু (ঠাকুরগাঁও প্রতিনিধি)
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
Screenshot

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নিজ বাড়ি থেকে মাবুদ (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার লেহেম্বা ইউনিয়নের পদমপুর কাঁঠালতলী গ্রামে এ ঘটনা ঘটে। মাবুদ ওই গ্রামের মৃত মোবারক আলীর ছেলে।

 

পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মায়ের ও বোনদের সঙ্গে কৃষিজমিতে কাজ শেষে বাড়িতে ফেরেন মাবুদ। পরে তাঁর শোবার ঘরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনেরা। তাঁদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

 

স্থানীয়দের ভাষ্য, মাবুদ শান্ত স্বভাবের যুবক ছিলেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

 

তবে মাবুদের মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় পুলিশের তদন্ত ও পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com