1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী তাজপুর ডিগ্রি কলেজ তালামীযে ইসলামিয়ার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন বড়লেখায় জমে উঠেছে ঈদ বাজার ক্রেতাদের উপচেপড়া ভিড় রায়পুর সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত পৌর কমিশনার প্রার্থী শামীম আহমদ এর ঈদ শুভেচ্ছা দুবাইয়ে বো’মা হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদকে দাফন সম্পন্ন রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা বড়লেখায় নিসচা’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

ধর্মপাশায় ভূ*মি অফিসের গোপন নথিপত্র দিয়ে অবৈধভাবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে আফজাল কম্পিউটার

সিলেট প্রতিনিধি : অভিজিৎ হাজং
  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ বাজারে একটি বেসরকারি টেলিকম সেন্টারে ভূমি অফিসের সরকারি গোপনীয় নথিপত্র আইডি হ্যাক করে সরকারি গোপনীয় সব কাজ অবৈধভাবে করে দিয়ে পাবলিকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে আফজাল কম্পিউটার। সরজমিনে অভিযান চালিয়ে বিভিন্ন তথ্য পাওয়ার অভিযোগে আফজাল কম্পিউটার ও টেলিকম সেন্টারকে সিলগালা করেছেন ভ্রাম্যমান আদালত।

 

এসময় ওই টেলিকম সেন্টার থেকে বিভিন্ন মৌজার ভলিউম ও কম্পিউটারের পিসিসহ বিভিন্ন সরকারি কাগজ পত্র জব্দ করে নিয়ে যান উপজেলা নির্বাহী অফিসার।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার বিকেলে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ বাজারে অবস্থিত উপজেলা সাবরেজিস্টার অফিস সংলগ্ন তালুকদার মার্কেটে সেলবরষ ইউনিয়নের ওয়ার্ড যুবলীগ নেতা আকবর হোসেনের মালিকানাধীন আফজাল কম্পিউটার ও টেলিকম সেন্টারে উপজেলা নির্বাহী মেজিস্ট্র্যাট ও ইউএনও জনি রায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

 

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সেলবরষ ইউনিয়নের সৈয়দপুর গ্রামের শহর উদ্দিনের ছেলে ও ওয়ার্ড যুবলীগ নেতা আকবর হোসেন (৪২) গত প্রায় ১০ বছর যাবত উপজেলার বাদশাগঞ্জ বাজারের সাবরেজিস্টার অফিস সংলগ্ন তালুকদার মার্কেটের একটি কক্ষ ভাড়া নিয়ে সেখানে তিনি আফজাল কম্পিউটার ও টেলিকম সেন্টার নামে একটি ব্যবসা প্রতিষ্টান পরিচালনা করে আসছিলেন।

 

তিনি ওই টেলিকম ব্যবসার পাশাপাশি গোপনে উপজেলা ভূমি অফিসের সরকারি বিভিন্ন গোপনীয় কাগজ পত্র সাধারন মানুষের কাছে বিক্রি করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। এমন অভিযোগের ভিত্তিতে বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় আকবর হোসেনের মালিকানাধীন ঐ টেলিকম সেন্টারে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পান এবং সঙ্গে -সঙ্গে ওই ব্যবসা প্রতিষ্টানটি সিলগালা করে দেন। পাশাপাশি ওই ব্যবসা প্রতিষ্টান থেকে একটি কম্পিউটারের পিসিসহ সরকারি গুরুত্বপূর্ণ বিভিন্ন কাগজ পত্র জব্দ করে নিয়ে যান।

 

আফজাল কম্পিউটার এর মালিক মোঃ আকবর হোসেন বলেন, আমি জানিনা কি ভাবে এসব হলো, আমাকে ফাসানোর জন্য গোপনে একটি মহল এসব করেছে। এখন আমার অশিকার করার সুযোগ নেই, এটা আমার ছোট ভাইয়ের দোকান।
এ ব্যাপারে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মেজিস্ট্র্যাট ( ইউএনও) জনি রায় বলেন, ওই টেলিকম সেন্টার থেকে উপজেলার বিভিন্ন মৌজার ভলিউমসহ কম্পিউটারের পিসি জব্দ করার পাশাপাশি ও প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়েছে। তবে বিষয়টি তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2025-2026 skymediabd.com