1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে ইরানের হামলায় নিহত বাংলাদেশির পরিচয় শনাক্ত লক্ষ্মীপুর জেলা শিবিরের নতুন কমিটি ; সভাপতি আরমান হোসাইন, সেক্রেটারী পারভেজ হোসাইন এলপি গ্যাসের বাজারে চলছে নজিরবিহীন নৈরাজ্য দেখার কেউ নেই। ইফতারি সামাজিক বন্ধন নয়, বরং একটি সামাজিক নীরব অভিচার বালিয়াডাঙ্গীতে আলুবাহী ভোটভোটির ধাক্কায় পুলিশের পিকআপ খাদে কলকলিয়া ইউনিয়নবাসীসহ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন দিলোওয়ার হোসেন দুলা জন্নাথপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রথম ধাপে বহিস্কার আদেশ প্রত্যাহার দ্বিতীয় ধাপে বহাল ওসমানীনগরে মাওলানা কাজী রফিক আহমদ পীরের দাফন সম্পন্ন,বিভিন্ন মহলের শোক জগন্নাথপুরে বালু খোকেদের বিরুদ্ধে অভিযানে এসিল্যান্ড রাণীশংকৈলে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত, দলীয় নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তার লুটপাট-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

সিলেট বিশ্বনাথ প্রতিনিধি: মোঃ জাহান মিয়া
  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে (সোমবার ৬ই সেপ্টেম্বর) দুপুর ২:০০ঘঠিকায় বিশ্বনাথ পৌর শহরে বাসিয়া ব্রীজে উপর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেলোয়ার হোসেন সুমনের অপসারণের দাবিতে উপজেলাবাসীর ব্যানারে মানববন্ধন করেছে সচেতন নাগরিক মহল।

 

সমাজসেবক বশির আহমদের সভাপতিত্বে ও তরুণ সংগঠক আবদুল কাদির এবং মনোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় । বক্তব্য রাখেন সমাজসেবক আনিছুজ্জামান খান, শিক্ষক হেকিম উদ্দিন, বাবুল কান্তি মেগল, ব্যবসায়ী কাওছার আহমদ তুলাই, আলিম উদ্দিন, সামির আলী, শিহাব উদ্দিন, রাজন খান, সুন্দর আলী।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেলোয়ার হোসেন সুমন অনিয়ম,লোভ ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। দীর্ঘসময় ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম, দুর্নীতি, দায়িত্বে অবহেলা ও সাধারণ রোগীদের সঙ্গে দূর্ব্যবহার করে যাচ্ছেন। স্বাস্থ্য কর্মকর্তা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম, রোগীরা কোন ধরনের চিকিৎসাসেবা পাচ্ছে না অথচ কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। স্বাস্থ্য কর্মকর্তা যোগদানের পর থেকেই স্বাস্থ্যসেবার অনিয়ম চলছে।

 

হাসপাতালজুড়ে অপরিচ্ছন্ন পরিবেশ এবং সিন্ডিকেটের মাধ্যমে পুরো কার্যক্রম নিয়ন্ত্রণ করা হচ্ছে। আমাদের মৌলিক অধিকার বাস্তবায়নে এই দুর্নীতির বিরুদ্ধে আরও জোরালো আন্দোলন গড়ে তোলা হবে।
সিভিল সার্জন ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে এলাকাবাসী দাবি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার দেলোয়ার হোসেন সুমনকে অপসারণ করতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা দেবে। এলাকার মানুষ দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত।

এসময় সমাজসেবক মনির মিয়া, চমক আলী, সোনা উদ্দিন, রইছ মিয়া, রাজু মিয়া,ক্বারী সায়েস্ত খান, গোলজার আহমদ, আছাব আলী,ইয়ামিন আহমদ, সাকিব আহমদ, ছিনু মিয়া, মখন মিয়া, আবুল লেইছ, লোকমান আহমদ, আবদুল হান্নান, জুনাব আলীসহ ছাত্র প্রতিনিধি, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com