1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেফতার বালিয়াডাঙ্গীতে ৩৮ বোতল ফেনসিডিলসহ নারী আটক সিলেটের বিশ্বনাথে পুকুরে ডুবে শিশুর মৃত্য । রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের টাকা দাবির অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বড়লেখায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল গোদাগাড়ীতে পথরোধ করে যুবককে মারধর, ফোন ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ৫ আগস্ট ২০২৪ স্বৈরাচার শেখ হাসিনা পালায়। পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী

ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে তালা বদ্ধ ঘরে সনাতন ধর্মাবলম্বী মা-মেয়ের লা/শ উ/দ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টু
  • Update Time : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর সিকদারহাট গ্রামে নিজ বাড়ি থেকে মা শাপলা রানী (৫০) ও মেয়ে শর্মিলা রাণী (১৮) এর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। শাপলা রানী ও তার মেয়ে শর্মিলা রাণী সিকদারহাট গ্রামের জগদীশ রায়ের স্ত্রী ও মেয়ে। পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই গ্রামের জগদীশ রায়ের দ্বিতীয় স্ত্রী শাপলা রানী ও মেয়ে শর্মিলা রানী নিজ বাড়িতেই থাকতো।

স্বামী মাঝে মাঝে বাসায় আসতো। অভাবের সংসার কোনো রকমে দিন কাটতো তাদের। হঠাৎ ঘটনার দিন রাতে ওই বাড়ির পাশ দিয়ে চলাফেরা করার সময় পথচারীরা বাতাসে বিকট দুর্গন্ধ পায়।

পরে আশপাশের লোকজন টর্চ লাইট মেরে ও বাড়ির ঘরের ভেতরে মা ও মেয়ের লাশ দেখতে পায়। প্রতক্ষদর্শীরা সাথে সাথে সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অর্ধগলিত দুটি লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। স্থানীয় এলাকাবাসীর দাবি কীভাবে মারা গেলো তা তদন্ত করা জরুরি।

 

কারণ একই পরিবারের দুটি মানুষ এভাবে লাশ হয়ে নিজ বাড়ির ভিতরে পরে থাকবে এটা মেনে নেয়া যায় না। ঘটনাস্থলে আসা সদর থানার এসআই দীন মোহাম্মদ এ বিষয়ে জানান, লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। কীভাবে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। শীর্ঘই মৃত্যুর আসল রহস্য প্রকাশ পাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com