1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্ত্রীর ছবি দিয়ে পোস্ট, দুই দিন পর কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ী আটক। ফেঞ্চুগঞ্জের পাঁচ ইউনিয়নের জনগণ আর অন্ধকারে থাকতে চায় না। প্রশ্ন: উন্নয়নের বরাদ্দ কোথায়, আর জনগণ কতটুকু সেবা পেয়েছে? বড়লেখায় সাংবাদিক আশফাক আহমেদের বাবার মৃত্যু, প্রেসক্লাবের শোক সাংবাদিকের কলম সত্য ও ন্যায়ের পক। কলম থামানো যায়, সত্য চাপা রাখা যায় না। সিলেটের ফেঞ্চুগঞ্জে কিশোর গ্যাংয়ের আতঙ্ক, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ! রাণীশংকৈলে নিজ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে মাদক ও জুয়া দমনে অভিযান, জব্দ টাকা-মোটরসাইকেল-ফোন ফেঞ্চুগঞ্জে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের চাঁদা না দেওয়ায় নির্যাতনের শিকার ব্যবসায়ী। সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাপ সৃষ্টি করে অর্থ দাবির । লাগেজ চুরি বন্ধে বিমানবন্দরে লাইভ সিসিটিভির দাবি, আইনি নোটিশ

মধ্যরাতে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, প্রধান অভিযুক্ত বাদশা শেখ ধরা পড়লো বোনের বাড়িতে

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

মাগুরার শত্রুজিৎপুর মধ্যপাড়া গ্রামে বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশি বাদশা শেখ (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার শ্যামপুর গ্রামে তার বোনের বাড়ি থেকে তাকে আটক করে মাগুরা সদর থানা পুলিশ।

 

গ্রেপ্তারকৃত বাদশা শেখ ওই গ্রামের তালেব শেখের ছেলে।

 

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, অভিযুক্ত বাদশা শেখকে গ্রেপ্তারের পর থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

ভুক্তভোগী কিশোরীর বড় বোন জানান, বুধবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে তাদের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় কিশোরী ও তার মা ঘরের মধ্যে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বাদশা শেখ ঘরে প্রবেশ করে প্রতিবন্ধী বোনকে ধর্ষণ করে। বিষয়টি টের পেয়ে তাদের মা চিৎকার করলে বাদশা শেখ তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

 

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com