1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্ত্রীর ছবি দিয়ে পোস্ট, দুই দিন পর কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ী আটক। ফেঞ্চুগঞ্জের পাঁচ ইউনিয়নের জনগণ আর অন্ধকারে থাকতে চায় না। প্রশ্ন: উন্নয়নের বরাদ্দ কোথায়, আর জনগণ কতটুকু সেবা পেয়েছে? বড়লেখায় সাংবাদিক আশফাক আহমেদের বাবার মৃত্যু, প্রেসক্লাবের শোক সাংবাদিকের কলম সত্য ও ন্যায়ের পক। কলম থামানো যায়, সত্য চাপা রাখা যায় না। সিলেটের ফেঞ্চুগঞ্জে কিশোর গ্যাংয়ের আতঙ্ক, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ! রাণীশংকৈলে নিজ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে মাদক ও জুয়া দমনে অভিযান, জব্দ টাকা-মোটরসাইকেল-ফোন ফেঞ্চুগঞ্জে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের চাঁদা না দেওয়ায় নির্যাতনের শিকার ব্যবসায়ী। সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাপ সৃষ্টি করে অর্থ দাবির । লাগেজ চুরি বন্ধে বিমানবন্দরে লাইভ সিসিটিভির দাবি, আইনি নোটিশ

সিলেটে শপিংমলে লুটপাটের পুরোনো ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি

স্টাফ রিপোর্টার : মো: নাজমুল ইসলাম
  • Update Time : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

সিলেটের নয়া সড়কের মাহা শপিংমলে লুটপাটের একটি পুরোনো ভিডিও সাম্প্রতিক ঘটনা দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। এ ঘটনাকে বিভ্রান্তিকর বলে শনাক্ত করেছে ফ্যাক্ট-চেকিং সংস্থা বাংলাফ্যাক্ট।

 

বাংলাফ্যাক্ট জানায়, ইন্টারনেটে ছড়ানো আলোচিত ভিডিওটি বর্তমান সময়ের নয়, বরং ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনা। ভিডিওটির কয়েকটি স্থিরচিত্র রিভার্স ইমেজ সার্চে মিলিয়ে দেখা গেছে, এটি প্রথম প্রকাশিত হয়েছিল ‘ঝযধশরন অযসবফ’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে। পোস্টের ক্যাপশনে স্পষ্টভাবে উল্লেখ ছিল, সেটি ২০২৪ সালে মাহা শপিংমলে ভাঙচুর ও লুটপাটের ঘটনা।

 

এ বিষয়ে মূলধারার গণমাধ্যম খবরের কাগজ-এর একটি পুরোনো প্রতিবেদনেও নিশ্চিত করা হয় যে, ২০২৪ সালে মাহা শপিংমলে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছিল।

 

কিন্তু সম্প্রতি ওই ভিডিওকে নতুন ঘটনা হিসেবে প্রচার করায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।

 

বাংলাফ্যাক্ট জানিয়েছে, পুরোনো ঘটনার ভিডিওকে সাম্প্রতিক দাবি করে ছড়ানো ভুয়া ও বিভ্রান্তিকর প্রচারণা।

 

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট দেশজুড়ে গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধে কাজ করছে। প্রতিষ্ঠানটি নাগরিকদের সতর্ক থাকতে এবং কোনো তথ্য শেয়ার করার আগে তা যাচাই করার আহ্বান জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com