1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্ত্রীর ছবি দিয়ে পোস্ট, দুই দিন পর কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ী আটক। ফেঞ্চুগঞ্জের পাঁচ ইউনিয়নের জনগণ আর অন্ধকারে থাকতে চায় না। প্রশ্ন: উন্নয়নের বরাদ্দ কোথায়, আর জনগণ কতটুকু সেবা পেয়েছে? বড়লেখায় সাংবাদিক আশফাক আহমেদের বাবার মৃত্যু, প্রেসক্লাবের শোক সাংবাদিকের কলম সত্য ও ন্যায়ের পক। কলম থামানো যায়, সত্য চাপা রাখা যায় না। সিলেটের ফেঞ্চুগঞ্জে কিশোর গ্যাংয়ের আতঙ্ক, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ! রাণীশংকৈলে নিজ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে মাদক ও জুয়া দমনে অভিযান, জব্দ টাকা-মোটরসাইকেল-ফোন ফেঞ্চুগঞ্জে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের চাঁদা না দেওয়ায় নির্যাতনের শিকার ব্যবসায়ী। সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাপ সৃষ্টি করে অর্থ দাবির । লাগেজ চুরি বন্ধে বিমানবন্দরে লাইভ সিসিটিভির দাবি, আইনি নোটিশ

সিলেটের জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ক্ষুদে শিক্ষার্থীর

সিলেট প্রতিনিধি : মো: নাজমুল ইসলাম
  • Update Time : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

সিলেটের জকিগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইকরা রহমান (৭) নামে এক নার্সারি পড়ুয়া শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার কালিগঞ্জ বাজারে গ্রামীণ ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ইকরা রহমান মানিকপুর ইউনিয়নের খলাদাফনিয়া (বাল্লাহ) গ্রামের প্রবাসী হাবিবুর রহমানের মেয়ে। সে সীমান্তিক ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী ছিল।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, কালিগঞ্জ থেকে আটগ্রামগামী একটি অটোটেম্পুর সামনে হঠাৎ দৌড়ে গিয়ে পড়ে যায় ইকরা। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চারখাই এলাকায় তার মৃত্যু হয়।

 

ইকরার চাচা ও সীমান্তিক স্কুলের শিক্ষক আতাউর রহমান বলেন, “এটি আমাদের পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক। এমন দুর্ঘটনা মেনে নেওয়া কঠিন। বর্তমানে আমরা দাফনের প্রস্তুতি নিচ্ছি।”

এ বিষয়ে জকিগঞ্জ থানা পুলিশের এক কর্মকর্তা জানান, এখন পর্যন্ত তারা কোনো আনুষ্ঠানিক তথ্য পাননি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com