1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী তাজপুর ডিগ্রি কলেজ তালামীযে ইসলামিয়ার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন বড়লেখায় জমে উঠেছে ঈদ বাজার ক্রেতাদের উপচেপড়া ভিড় রায়পুর সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত পৌর কমিশনার প্রার্থী শামীম আহমদ এর ঈদ শুভেচ্ছা দুবাইয়ে বো’মা হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদকে দাফন সম্পন্ন রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা

খালাতো বোনকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন চবি শিক্ষার্থী

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

চট্টগ্রামের সাতকানিয়ায় পুকুরে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নওরগাঁপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

মারা যাওয়া দুজন হলেন— চবি মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আফিফা আবেদীন (২২) ও তার খালাতো বোন হুজাইরা নূর (৮)। আফিফা সাতকানিয়ার কাঞ্চনা ইউনিয়নের মনু ফকিরহাট এলাকার জয়নাল আবেদীনের মেয়ে। আর হুজাইরা ছদাহা ইউনিয়নের মৃত সিরাজুল ইসলামের মেয়ে ও উত্তর ছদাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। তার মা নূর জাহান বেগম একই বিদ্যালয়ের শিক্ষক।

 

স্থানীয়রা জানান, খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন আফিফা। বিকেলে বাড়ির পেছনে পুকুরঘাটে গেলে হঠাৎ হুজাইরা পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে আফিফাও পানিতে তলিয়ে যায়। দুজনেরই সাঁতার জানা ছিল না। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

 

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পানিতে ডুবে দুইজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© All rights reserved © 2025-2026 skymediabd.com