1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্ত্রীর ছবি দিয়ে পোস্ট, দুই দিন পর কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ী আটক। ফেঞ্চুগঞ্জের পাঁচ ইউনিয়নের জনগণ আর অন্ধকারে থাকতে চায় না। প্রশ্ন: উন্নয়নের বরাদ্দ কোথায়, আর জনগণ কতটুকু সেবা পেয়েছে? বড়লেখায় সাংবাদিক আশফাক আহমেদের বাবার মৃত্যু, প্রেসক্লাবের শোক সাংবাদিকের কলম সত্য ও ন্যায়ের পক। কলম থামানো যায়, সত্য চাপা রাখা যায় না। সিলেটের ফেঞ্চুগঞ্জে কিশোর গ্যাংয়ের আতঙ্ক, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ! রাণীশংকৈলে নিজ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে মাদক ও জুয়া দমনে অভিযান, জব্দ টাকা-মোটরসাইকেল-ফোন ফেঞ্চুগঞ্জে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের চাঁদা না দেওয়ায় নির্যাতনের শিকার ব্যবসায়ী। সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাপ সৃষ্টি করে অর্থ দাবির । লাগেজ চুরি বন্ধে বিমানবন্দরে লাইভ সিসিটিভির দাবি, আইনি নোটিশ

কুড়িগ্রামে সাবরেজিস্ট্রারের রহস্যজনক মৃত্যু, আটক সৎ ভাই তালহা

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সহিবুর রহমান স্বপন প্রধানী (৬৫) নামে অবসরপ্রাপ্ত এক সাবরেজিস্ট্রারের লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

শনিবার (১৬ আগস্ট) সকালে পৌরসভার হলিকেয়ার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন বিলের কচুরিপানার নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা।

 

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার পর থেকে নিখোঁজ ছিলেন স্বপন প্রধানী। শনিবার ভোরে পাশের মডেল মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিরা লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন।

 

পুলিশ জানায়, লেকসিটি ভবনের পূর্বপাশে বিল সংলগ্ন একটি গোল ঘরে মাঝে মধ্যে বসতেন স্বপন প্রধানী। সেখানেই পানিতে কচুরিপানার নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের কপালে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বপন প্রধানীর সৎ ভাই তালহাকে আটক করা হয়েছে।
নিহত স্বপন প্রধানী পৌরসভার সাতানী এলাকার বাসিন্দা ও লেকসিটি ভবনের মালিক ছিলেন। তিনি স্কুলশিক্ষক স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ পরিবার রেখে গেছেন।

 

ওসি রেজাউল করিম রেজা বলেন, “লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com