1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেফতার বালিয়াডাঙ্গীতে ৩৮ বোতল ফেনসিডিলসহ নারী আটক সিলেটের বিশ্বনাথে পুকুরে ডুবে শিশুর মৃত্য । রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের টাকা দাবির অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বড়লেখায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল গোদাগাড়ীতে পথরোধ করে যুবককে মারধর, ফোন ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ৫ আগস্ট ২০২৪ স্বৈরাচার শেখ হাসিনা পালায়। পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী

রাজধানীতে দিনের শুরুতেই হত্যাকাণ্ড, রাব্বিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা।

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

রাজধানীর বনানীতে রাহাত হোসেন রাব্বি (৩১) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে বনানী ১১ নম্বর রোডে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

নিহতের ভগ্নিপতি মো. দেলোয়ার হোসেন জানান, রাব্বি স্ত্রী ও পরিবারের সঙ্গে মহাখালী হাজারীবাড়ী এলাকায় নিজ বাড়িতে থাকতেন। বুধবার রাতে তিনি বনানী ১১ নম্বর রোডের একটি রেস্টুরেন্টে দুই বন্ধুর সঙ্গে আড্ডা দিতে যান। ভোরে রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় ৬-৭ জন দুর্বৃত্ত এসে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ও বন্ধুদের সহায়তায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

বনানী থানার উপপরিদর্শক (এসআই) আমজাদ হোসেন জানান, প্রাথমিক সুরতহালে নিহতের বাম পায়ের উরু ও ডান হাতের কনুইতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, বনানী ১১ নম্বর রোডের ১০০ নম্বর হোল্ডিং এর বাড়ির দ্বিতীয় তলা থেকে নামার সময় সিঁড়িতে দুর্বৃত্তরা তাকে আক্রমণ করে।

হত্যার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি নিহতের পরিবার বা পুলিশ। ঘটনাটি তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com