1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্ত্রীর ছবি দিয়ে পোস্ট, দুই দিন পর কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ী আটক। ফেঞ্চুগঞ্জের পাঁচ ইউনিয়নের জনগণ আর অন্ধকারে থাকতে চায় না। প্রশ্ন: উন্নয়নের বরাদ্দ কোথায়, আর জনগণ কতটুকু সেবা পেয়েছে? বড়লেখায় সাংবাদিক আশফাক আহমেদের বাবার মৃত্যু, প্রেসক্লাবের শোক সাংবাদিকের কলম সত্য ও ন্যায়ের পক। কলম থামানো যায়, সত্য চাপা রাখা যায় না। সিলেটের ফেঞ্চুগঞ্জে কিশোর গ্যাংয়ের আতঙ্ক, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ! রাণীশংকৈলে নিজ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে মাদক ও জুয়া দমনে অভিযান, জব্দ টাকা-মোটরসাইকেল-ফোন ফেঞ্চুগঞ্জে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের চাঁদা না দেওয়ায় নির্যাতনের শিকার ব্যবসায়ী। সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাপ সৃষ্টি করে অর্থ দাবির । লাগেজ চুরি বন্ধে বিমানবন্দরে লাইভ সিসিটিভির দাবি, আইনি নোটিশ

৮ বছরের শিশুকে ধর্ষণ মামলার পলাতক আসামি ৫ দিন পর গ্রেপ্তার

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

শরীয়তপুরের জাজিরায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে পলাতক থাকা রাজ্জাক মাদবর (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

 

পুলিশ জানায়, গত মঙ্গলবার (১২ আগস্ট) রাতে মাদারীপুর জেলার শিবচর উপজেলার পাচ্চর এলাকার লক্ষ্মীকান্দি গ্রামে অভিযান চালিয়ে রাজ্জাককে গ্রেপ্তার করা হয়। তিনি জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের আফাজদ্দিন মুন্সী কান্দি এলাকার বাসিন্দা।

 

ঘটনার সূত্রে জানা যায়, গত শুক্রবার (৮ আগস্ট) জাজিরার সেনেরচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সরকারি গুচ্ছগ্রামে ওই শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে রাজ্জাকের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পাশের জেলা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

 

ওসি মাইনুল ইসলাম বলেন, “এটি অত্যন্ত স্পর্শকাতর ও ঘৃণ্য অপরাধ। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর থেকেই আমরা তাকে ধরতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। অবশেষে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।”

 

রাজ্জাকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার আদালতে তাকে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com