1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেফতার বালিয়াডাঙ্গীতে ৩৮ বোতল ফেনসিডিলসহ নারী আটক সিলেটের বিশ্বনাথে পুকুরে ডুবে শিশুর মৃত্য । রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের টাকা দাবির অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বড়লেখায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল গোদাগাড়ীতে পথরোধ করে যুবককে মারধর, ফোন ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ৫ আগস্ট ২০২৪ স্বৈরাচার শেখ হাসিনা পালায়। পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী

প্রেমের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে গণধর্ষণ, মূলহোতা মামুন পলাতক

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

ময়মনসিংহের নান্দাইলে প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে এক গার্মেন্টস কর্মী নারীকে গণধর্ষণের ঘটনায় জড়িত তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।

 

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১টায় ময়মনসিংহে র‍্যাব-১৪-এর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‍্যাব-১৪-এর অধিনায়ক মো. নয়মুল হাসান।

 

গ্রেপ্তার হওয়া তিন আসামি হলেন—নান্দাইল উপজেলার বাসিন্দা মো. শাকিল মিয়া (২৩), মো. মমিন উদ্দিন (২৩) এবং জাহাঙ্গীর আলম (২৪)।

 

র‍্যাব জানায়, ঘটনার মূল হোতা মামুন মিয়া (২৫) প্রেমের সম্পর্কের সূত্র ধরে গত ১৮ জুলাই রাতে স্থানীয় একটি রেস্টুরেন্টে খাওয়ানোর কথা বলে ভিকটিমকে ডেকে নেয়। এরপর কৌশলে তাকে উন্দাইল কলাবাগান এলাকায় নিয়ে যায় মামুন। সেখানে মামুন তার তিন সহযোগীকে সঙ্গে নিয়ে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে।

 

এ ঘটনায় ভিকটিমের বাবা ২২ জুলাই নান্দাইল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর র‍্যাব ছায়াতদন্ত শুরু করে এবং অভিযান চালিয়ে কুমিল্লা সদর ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে মামলার তিন আসামিকে গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তারের পর তাদের নান্দাইল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৪-এর অধিনায়ক মো. নয়মুল হাসান জানান, ঘটনার মূল হোতা মামুন মিয়া এখনো পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

 

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন র‍্যাব-১৪-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান এবং র‍্যাব কর্মকর্তা মো. নাজমুল হক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com