1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী তাজপুর ডিগ্রি কলেজ তালামীযে ইসলামিয়ার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন বড়লেখায় জমে উঠেছে ঈদ বাজার ক্রেতাদের উপচেপড়া ভিড় রায়পুর সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত পৌর কমিশনার প্রার্থী শামীম আহমদ এর ঈদ শুভেচ্ছা দুবাইয়ে বো’মা হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদকে দাফন সম্পন্ন রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা

স্ত্রীকে হত্যা করে উধাও স্বামী, কর্ণফুলীতে চাঞ্চল্যকর ঘটনা

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীর শিলনোড়ার আঘাতে কুলসুমা বেগম (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

বুধবার (৩০ জুলাই) ভোর পাঁচটার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত কুলসুমা বেগম ওই এলাকার বাসিন্দা আজিজুল হকের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরবেলায় পারিবারিক নানা বিষয় নিয়ে আজিজুল ও কুলসুমার মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আজিজুল স্ত্রীকে একাধিকবার মারধর করেন। পরবর্তীতে তিনি মসলা বাটার একটি শিলনোড়া দিয়ে কুলসুমার মাথায় আঘাত করেন। এতে কুলসুমা গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন।

 

প্রতিবেশীরা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পারিবারিক কলহের সময় স্বামী আজিজুল একাধিকবার স্ত্রীকে মারধর করেন। একপর্যায়ে শিলনোড়ার আঘাতে কুলসুমা মারা যান। অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

 

এ ঘটনায় এলাকাজুড়ে শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত বিচার দাবি করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© All rights reserved © 2025-2026 skymediabd.com