1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেফতার বালিয়াডাঙ্গীতে ৩৮ বোতল ফেনসিডিলসহ নারী আটক সিলেটের বিশ্বনাথে পুকুরে ডুবে শিশুর মৃত্য । রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের টাকা দাবির অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বড়লেখায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল গোদাগাড়ীতে পথরোধ করে যুবককে মারধর, ফোন ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ৫ আগস্ট ২০২৪ স্বৈরাচার শেখ হাসিনা পালায়। পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী

পরকীয়ার জেরে স্বামী-স্ত্রীকে হত্যার অভিযোগ,প্রেমিক আটক

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫

রাজধানীর মিরপুর-১১ নম্বরে চাঞ্চল্যকর একটি জোড়া খুনের ঘটনা ঘটেছে। পরকীয়ার জেরে স্বামী-স্ত্রীকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিহতরা হলেন নাজমুল হাসান পাপ্পু (৩৫) ও তার স্ত্রী দোলন আক্তার দোলা (২৮)।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে মিরপুর-১১ এর বি ব্লকের ৩৫ নম্বর ভবনের পঞ্চম তলায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত দোলনের সঙ্গে গাউস মিয়া নামের এক ব্যক্তির প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার সঙ্গে তার জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাকে আটক করা হয়েছে।

 

ঘাতক গাউস মিয়ার বয়স ৩৩ বছর। তিনি মতিউর রহমান মিয়ার ছেলে এবং তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায়। পুলিশ সেনাবাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

 

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম বলেন, “পরকীয়ার কারণে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত তথ্য জানানো হবে।”

 

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com