1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেফতার বালিয়াডাঙ্গীতে ৩৮ বোতল ফেনসিডিলসহ নারী আটক সিলেটের বিশ্বনাথে পুকুরে ডুবে শিশুর মৃত্য । রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের টাকা দাবির অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বড়লেখায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল গোদাগাড়ীতে পথরোধ করে যুবককে মারধর, ফোন ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ৫ আগস্ট ২০২৪ স্বৈরাচার শেখ হাসিনা পালায়। পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী

ঢাকাইয়া আকবর হত্যা মামলায় গ্রেপ্তার দুই

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

চট্টগ্রাম নগরীর আলোচিত সন্ত্রাসী আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর হত্যা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‍্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন—ওসমান আলী ও মো. আলভিন। এদের মধ্যে ওসমান আলী পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের ভাই এবং আলভিন তার ভাগনে।

 

সোমবার (২৬ মে) রাতে নগরীর পাঁচলাইশ এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এবং র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন।

 

গ্রেপ্তার হওয়া ওসমান ও আলভিন উভয়ই আকবর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

 

প্রসঙ্গত, গত শুক্রবার রাতে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে আড্ডারত অবস্থায় সন্ত্রাসী আলী আকবরকে গুলি করে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে, চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৫ মে) তার মৃত্যু হয়।

 

এ ঘটনায় নিহত আকবরের স্ত্রী রূপালী বেগম বাদী হয়ে পতেঙ্গা থানায় মোট ১১ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

 

পুলিশ ও র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং হত্যাকাণ্ডের পেছনের মূল কারণ ও অন্যান্য জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com