1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে ইরানের হামলায় নিহত বাংলাদেশির পরিচয় শনাক্ত লক্ষ্মীপুর জেলা শিবিরের নতুন কমিটি ; সভাপতি আরমান হোসাইন, সেক্রেটারী পারভেজ হোসাইন এলপি গ্যাসের বাজারে চলছে নজিরবিহীন নৈরাজ্য দেখার কেউ নেই। ইফতারি সামাজিক বন্ধন নয়, বরং একটি সামাজিক নীরব অভিচার বালিয়াডাঙ্গীতে আলুবাহী ভোটভোটির ধাক্কায় পুলিশের পিকআপ খাদে কলকলিয়া ইউনিয়নবাসীসহ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন দিলোওয়ার হোসেন দুলা জন্নাথপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রথম ধাপে বহিস্কার আদেশ প্রত্যাহার দ্বিতীয় ধাপে বহাল ওসমানীনগরে মাওলানা কাজী রফিক আহমদ পীরের দাফন সম্পন্ন,বিভিন্ন মহলের শোক জগন্নাথপুরে বালু খোকেদের বিরুদ্ধে অভিযানে এসিল্যান্ড রাণীশংকৈলে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত, দলীয় নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

ঝিগাতলায় কলেজ শিক্ষার্থী আলভীকে কুপিয়ে হত্যা

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : বুধবার, ২১ মে, ২০২৫

রাজধানীর হাজারীবাগ থানার ঝিগাতলা এলাকায় মাদকসেবন নিয়ে বিরোধের জেরে ড. মালেকা বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী সামিউর রহমান খান আলভী (২১)কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

ধানমন্ডি ও হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে মো. রায়হান (২০), হাবিবুর রহমান মুন্না (২৬), সমতি পাল (২৩) ও কাউসার (২১) নামের চারজনকে।

 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বুধবার (২১ মে) দুপুরে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

 

তিনি বলেন, গত ১৫ মে সন্ধ্যায় ধানমন্ডি লেকের বাগানবাড়ি এলাকার একটি রেস্তোরাঁয় মাদকসেবন ও বসা নিয়ে আলভী ও তার বন্ধুদের সঙ্গে আসামি হাসানসহ কয়েকজনের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এরই জেরে ১৬ মে বিকেলে আলভী ও তার তিন বন্ধু আশরাফুল, জাকারিয়া ও ইসমাঈলকে কৌশলে জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় অভিযুক্তরা।

 

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক আলভীকে মৃত ঘোষণা করেন। বাকিরা বর্তমানে চিকিৎসাধীন।

 

এ ঘটনায় নিহত আলভীর বাবা মশিউর রহমান খান হাজারীবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পূর্ব বিরোধ ও শত্রুতার জেরে তারা পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটায়। পুলিশ জানায়, পলাতক অন্য অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

 

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com