1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেফতার বালিয়াডাঙ্গীতে ৩৮ বোতল ফেনসিডিলসহ নারী আটক সিলেটের বিশ্বনাথে পুকুরে ডুবে শিশুর মৃত্য । রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের টাকা দাবির অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বড়লেখায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল গোদাগাড়ীতে পথরোধ করে যুবককে মারধর, ফোন ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ৫ আগস্ট ২০২৪ স্বৈরাচার শেখ হাসিনা পালায়। পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী

প্রেমঘটিত কারণে নিখোঁজ যুবকের বস্তাবন্দি হাড়গোড় উদ্ধার

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : শনিবার, ১৭ মে, ২০২৫

প্রেমঘটিত কারণে অভিমান করে বাড়ি ছাড়ার ২০ দিন পর রাজশাহীর তানোর উপজেলায় শিবনদী থেকে বস্তাবন্দি অবস্থায় চিত্তরঞ্জন পাল (২৬) নামের এক যুবকের হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ।

 

শনিবার (১৭ মে) সকাল ৯টার দিকে স্থানীয়রা নদীতে একটি বস্তা পড়ে থাকতে দেখে তানোর থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি খুলে মরদেহের পচে গলে যাওয়া কঙ্কাল উদ্ধার করে।

 

নিহত চিত্তরঞ্জন পাল তানোর পৌর এলাকার হাবিবনগর পালপাড়া গ্রামের মনোরঞ্জন পালের ছেলে। তিনি বিএসসি (অনার্স) পাস করা একজন যুবক ছিলেন।

 

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, প্রেমঘটিত বিষয়ে অভিমানে বাড়ি থেকে বের হয়ে যান চিত্তরঞ্জন। নিখোঁজ হওয়ার পরদিনই তার বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

 

“আজ সকালে স্থানীয়রা নদীতে বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে খবর দেন। পুলিশ গিয়ে মরদেহের হাড়গোড় উদ্ধার করে পরিচয় নিশ্চিত করে,” বলেন ওসি।

 

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করবেন। মামলা রেকর্ডের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

মরদেহের ভিসেরা পরীক্ষার জন্য তা ময়নাতদন্তে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com