1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেফতার বালিয়াডাঙ্গীতে ৩৮ বোতল ফেনসিডিলসহ নারী আটক সিলেটের বিশ্বনাথে পুকুরে ডুবে শিশুর মৃত্য । রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের টাকা দাবির অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বড়লেখায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল গোদাগাড়ীতে পথরোধ করে যুবককে মারধর, ফোন ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ৫ আগস্ট ২০২৪ স্বৈরাচার শেখ হাসিনা পালায়। পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী

আশুলিয়ায় ইউপি সদস্যের ভাই রুবেল মন্ডলের রক্তাক্ত মরদেহ উদ্ধার

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 90?

আশুলিয়া (ঢাকা): রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ার পাড়াগ্রামের দেউন এলাকা থেকে রুবেল মন্ডল (৩৫) নামের এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তিনি আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমীন মন্ডলের ভাই।

 

বুধবার (৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়রা দেউনের একটি নির্জন স্থানে মরদেহটি দেখতে পান এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে।

 

নিহত রুবেল মন্ডল পাড়াগ্রাম দক্ষিণ পাড়া এলাকার মো. নায়েব আলী মন্ডলের ছেলে। তার শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে দুই এক ঘণ্টা আগে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

 

স্থানীয়রা জানান, রুবেল মন্ডল সকালে এলাকায় ঘোরাফেরা করছিলেন। তবে বেলা গড়াতেই তিনি নিখোঁজ হন। দুপুরে হঠাৎ তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী হতবাক হয়ে যান।

 

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কামাল হোসেন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com