1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেফতার বালিয়াডাঙ্গীতে ৩৮ বোতল ফেনসিডিলসহ নারী আটক সিলেটের বিশ্বনাথে পুকুরে ডুবে শিশুর মৃত্য । রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের টাকা দাবির অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বড়লেখায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল গোদাগাড়ীতে পথরোধ করে যুবককে মারধর, ফোন ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ৫ আগস্ট ২০২৪ স্বৈরাচার শেখ হাসিনা পালায়। পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী

তারেক রহমানকে দেশে ফিরতে না দেওয়ার চক্রান্ত চলছে: জয়নুল আবদিন ফারুক

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরতে না দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ‘স্থিতিশীল দেশ বিনির্মাণে চাই দ্রুত জাতীয় নির্বাচন’ শীর্ষক এই সভার আয়োজন করে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি)।

 

জয়নুল আবদিন ফারুক বলেন, “তারেক রহমানের বর্তমান নেতৃত্বই দেশের জন্য প্রয়োজন। তাকে দেশে ফিরতে না দেওয়ার ষড়যন্ত্র চলছে। এ চক্রান্তকে রুখে দিতে হলে একটি স্থিতিশীল ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন দরকার।”

 

তিনি আরও বলেন, “তারেক রহমানের নির্দেশনা ছিল, সরকার পরিবর্তন হবে শান্তিপূর্ণভাবে। আওয়ামী লীগের কোনো কর্মীর গায়ে বিএনপি কর্মীরা হাত তোলেনি। এটা তার নেতৃত্বেরই প্রতিফলন।”

 

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, “জনগণ এখন একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশায় আছে। তাই অন্তর্বর্তী সরকারের উচিত ডিসেম্বরের আগেই একটি রোডম্যাপ ঘোষণা করা এবং নির্বাচন কমিশনকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া।”

 

ড. মুহাম্মদ ইউনূসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “যখন সবাই তার কাছে যান, তখন তিনি বলেন সাহস পাই আপনাদের পাশে পেলে। আমরা সেই সাহস তাকে দিয়েছি। এখন সময় এসেছে সেই সাহসিকতার পরিচয় দেওয়ার।”

 

সভায় ডিজিএফআই ও এনএসআইয়ের ভূমিকা নিয়েও সতর্ক করেন তিনি। বলেন, “নতুন দল গঠনের পেছনে যদি গোয়েন্দা সংস্থাগুলোর হাত থাকে, তবে ১/১১ এর মতো বদনাম বর্তমান সরকারের ওপরও আসবে।”

 

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবসহ দলীয় নেতাকর্মীরা। সভাপতিত্ব করেন বিসিআরসি সভাপতি আলী আশরাফ আখন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com