1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে ইরানের হামলায় নিহত বাংলাদেশির পরিচয় শনাক্ত লক্ষ্মীপুর জেলা শিবিরের নতুন কমিটি ; সভাপতি আরমান হোসাইন, সেক্রেটারী পারভেজ হোসাইন এলপি গ্যাসের বাজারে চলছে নজিরবিহীন নৈরাজ্য দেখার কেউ নেই। ইফতারি সামাজিক বন্ধন নয়, বরং একটি সামাজিক নীরব অভিচার বালিয়াডাঙ্গীতে আলুবাহী ভোটভোটির ধাক্কায় পুলিশের পিকআপ খাদে কলকলিয়া ইউনিয়নবাসীসহ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন দিলোওয়ার হোসেন দুলা জন্নাথপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রথম ধাপে বহিস্কার আদেশ প্রত্যাহার দ্বিতীয় ধাপে বহাল ওসমানীনগরে মাওলানা কাজী রফিক আহমদ পীরের দাফন সম্পন্ন,বিভিন্ন মহলের শোক জগন্নাথপুরে বালু খোকেদের বিরুদ্ধে অভিযানে এসিল্যান্ড রাণীশংকৈলে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত, দলীয় নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

শেখ হাসিনার পদত্যাগের পর সিলেটে ছাত্রলীগ নেতা শিপুর ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে হামলা-লুটপাট

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : সোমবার, ৫ আগস্ট, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটজুড়ে শুরু হয়েছে সহিংসতা ও নৈরাজ্য। প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে দুর্বৃত্তরা চালাচ্ছে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা। এসমস্ত ঘটনায় বিএনপি ও জামায়াতপন্থী নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ উঠেছে।

সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের সংবাদ প্রচারিত হওয়ার পরপরই হামলার শিকার হন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ- সম্পাদক সৈয়দ শিপু মিয়া। দুর্বৃত্তরা প্রথমে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে।

পরে  একইদিন সন্ধ্যায় তার সিলেট উপশহর বাড়িতেও হামলা চালায় দুর্বৃত্তরা। ওই সময় বাড়িতে কেউ না থাকায় শারীরিক কোনো ক্ষয়ক্ষতি না হলেও ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হামলাকারীরা মুখোশ পরিহিত ছিল এবং ঘটনার পরপরই এলাকা ছেড়ে পালিয়ে যায়। এ ঘটনায় শিপু মিয়ার পক্ষ থেকে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে শাহপরান থানার পুলিশের একজন কর্মকর্তা জানান, “ঘটনার তদন্ত চলছে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”

এ ঘটনায় সৈয়দ শিপু মিয়ারপরিবার লোকজন  প্রশাসনের প্রতি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com