1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী তাজপুর ডিগ্রি কলেজ তালামীযে ইসলামিয়ার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন বড়লেখায় জমে উঠেছে ঈদ বাজার ক্রেতাদের উপচেপড়া ভিড় রায়পুর সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত পৌর কমিশনার প্রার্থী শামীম আহমদ এর ঈদ শুভেচ্ছা দুবাইয়ে বো’মা হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদকে দাফন সম্পন্ন রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা

দেশ এখনো ষড়যন্ত্রকারীদের হাত থেকে রক্ষা পায়নি

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আসলাম চৌধুরী বলেছেন, গত ৫ আগষ্টে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছে, তা রক্ষা করতে হবে সবাইকে রাষ্ট্র মেরামতের মাধ্যমে। যে যার সামর্থ অনুযায়ী অসহায় হতদরিদ্রের মাঝে সহযোগিতার হাত বাড়াতে হবে।দেশ এখনো ষড়যন্ত্রকারীদের হাত থেকে রক্ষা পায়নি। তারা বিভিন্নরূপে বিভিন্ন মুখোশে দেশকে অশান্ত ও নৈরাজ্য বিস্তার করতে মরিয়া।

 

 

তাই সবাই এই ষড়যন্ত্রকারীদের হাত থেকে চিরতরে রক্ষা পেতে হলে ঐক্যবদ্ধ ভাবে তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে।

 

শনিবার (১১ জানুয়ারি) সকালে নগরের আকবরশাহ থানার বিশ্ব কলোনী পি ব্লক স্কুল মাঠে জেএএম ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

বিএনপির সাবেক যুগ্ম-মহাসচিব  আসলাম চৌধুরী বলেন, এজন্য দেশের প্রতিটি নাগরিককে সম্পৃক্ত করে সব ধরনের সেবা প্রদানের লক্ষ্যে একটি নির্দিষ্ট পন্থায় এগিয়ে যেতে হবে। ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার দেশকে ধ্বংস করে পালিয়ে গেছে।

 

তাই এই দেশকে একটা উন্নত বাংলাদেশে রূপ দিতে হলে দিন রাত কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে।

 

আকবরশাহ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার সেলিমের সভাপতিত্বে ও বিএনপি নেতা রায়হান উদ্দিন প্রধান ও যুবদল নেতা ইলিয়াছ খানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহাগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন,কাজী সালাউদ্দিন ও জহুরুল আলম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com