1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেফতার বালিয়াডাঙ্গীতে ৩৮ বোতল ফেনসিডিলসহ নারী আটক সিলেটের বিশ্বনাথে পুকুরে ডুবে শিশুর মৃত্য । রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের টাকা দাবির অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বড়লেখায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল গোদাগাড়ীতে পথরোধ করে যুবককে মারধর, ফোন ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ৫ আগস্ট ২০২৪ স্বৈরাচার শেখ হাসিনা পালায়। পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী

লন্ডনে কাউন্সিলর আব্দুল মুবিন ও নবনির্বাচিত সম্পাদক মিছবাহ্ সংবর্ধিত

মোজাম্মেল আলী, কার্ডিফ, ইউকে:
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কাউন্সিলর আব্দুল মুবিন ও নবনির্বাচিত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিছবাহ্ উদ্দিনের সংবর্ধনা অনুষ্ঠানসম্পন্ন হয়েছে ।

১০/১২/২০২৪ তারিখ রোজ মঙ্গলবার লন্ডনের হোয়াইটচ্যাপেল তারাতারী রেস্টুরেন্টের হল রুমে সন্ধ্যা ৬ ঘটিকার সময় সিলেটের গোয়াইনঘাট থেকে যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ারের উটনি টাউন কাউন্সিলে নবনির্বাচিত কাউন্সিলর আব্দুল মুবিন এবং গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় ত্রি বার্ষিক নির্বাচন ২০২৪ এ নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ মিছবাহ্ উদ্দিনের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।

যুক্তরাজ্য শাখার সভাপতি মোহাম্মদ মিছবাহ্ উদ্দিনের সভাপতিত্বে ও যুক্তরাজ্য শাখার যুগ্ম সম্পাদক আহমেদ সুজনের সঞ্চালনায় এবং যুক্তরাজ্য শাখার সদস্য মিনহাজ আহমেদের কুরান তেলাওতের মাধ্যমে শুরু হওয়া সংবর্ধনা অনুষ্ঠানে লন্ডন টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের স্পিকার সাইফুদ্দিন খালেদ প্রধান অতিথি, সংবর্ধিত অতিথি হিসেবে সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ সদরুল ইসলাম,বিশেষ অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ গোলাপ মিয়া,বিশিষ্ট রাজনীতিবিদ হেলাল উদ্দিন, গ্রেটার জৈন্তা নেটওয়ার্ক ফর জাস্টিস ইউকের উপদেষ্টা ব্যারিস্টার আবু সাদাত সোহেল ডালিম, কোম্পানীগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক সেলিম,যুক্তরাজ্য শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি ফারুক মিয়া, যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুমন,বিশিষ্ট শিক্ষানুরাগী তোরাব আলী,ফজলু মিয়া,খালিদ কিবরিয়া,গ্রেটার জৈন্তা নেটওয়ার্ক ফর জাস্টিস ইউকের উপদেষ্টা গোলাম কুদ্দুস কামরুল,গ্রেটার জৈন্তা নেটওয়ার্ক ফর জাস্টিস ইউকের উপদেষ্টা আহসানুল কবির বুলবুল,এখলাছ উদ্দিন, নূরুল আলম বাবুল, সাইফুর রহমান মিলাদ, দেলোয়ার হোসেন, যুক্তরাজ্য শাখার সহ সভাপতি ইকবাল আহমদ, গ্রেটার জৈন্তা নেটওয়ার্ক ফর জাস্টিস ইউকের সমন্বয়ক লাহিন আহমেদ, যুক্তরাজ্য শাখার কার্যনির্বাহী সদস্য মহি উদ্দিন সুমন, রন্জন বিশ্বাস, ছাত্রদল নেতা সালেহ্ আহমেদ প্রমুখ বক্তব্য প্রদান করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে স্পিকার সাইফুদ্দিন খালেদ বলেন ” কাউন্সিলর থেকে শুরু করে প্রধানমন্ত্রীর পদ পর্যন্ত আমাদের মাঝ থেকেই কেউ হবে ,আমাদের সন্তান হবে না হয় আমাদের নাতি নাতনি হবে ” বলে ইউকে মূল ধারার রাজনীতির সাথে জড়িত হতে সবাইকে উৎসাহ প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com