1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্ত্রীর ছবি দিয়ে পোস্ট, দুই দিন পর কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ী আটক। ফেঞ্চুগঞ্জের পাঁচ ইউনিয়নের জনগণ আর অন্ধকারে থাকতে চায় না। প্রশ্ন: উন্নয়নের বরাদ্দ কোথায়, আর জনগণ কতটুকু সেবা পেয়েছে? বড়লেখায় সাংবাদিক আশফাক আহমেদের বাবার মৃত্যু, প্রেসক্লাবের শোক সাংবাদিকের কলম সত্য ও ন্যায়ের পক। কলম থামানো যায়, সত্য চাপা রাখা যায় না। সিলেটের ফেঞ্চুগঞ্জে কিশোর গ্যাংয়ের আতঙ্ক, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ! রাণীশংকৈলে নিজ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে মাদক ও জুয়া দমনে অভিযান, জব্দ টাকা-মোটরসাইকেল-ফোন ফেঞ্চুগঞ্জে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের চাঁদা না দেওয়ায় নির্যাতনের শিকার ব্যবসায়ী। সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাপ সৃষ্টি করে অর্থ দাবির । লাগেজ চুরি বন্ধে বিমানবন্দরে লাইভ সিসিটিভির দাবি, আইনি নোটিশ

সিলেটে আ. লীগের ৯০ নেতাকর্মীর নামে আরেক মামলা

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ৯০ নেতাকর্মীর নামে বিস্ফোরক আইনে আরেকটি মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে।

 

নগরের তোপখানা সুরমা ভ্যালি ১৩৬ বাসার বাসিন্দা রাশেদ আহমদ বাদী হয়ে বুধবার (৪ ডিসেম্বর) অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন।

 

এজাহারে উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক এমপি শফিউল আলম চৌধুরী নাদেল ও অ্যাডভোকেট রনজিত সরকার, সাবেক পররাষ্ট্রমন্ত্রীর এপিএস কায়েস চৌধুরী, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, এয়ারপোর্ট থানার বড়শালা এলাকার আব্দুল হাফিজের ছেলে আওয়ামী লীগ নেতা জাকির হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম ওরফে পাথর শামীমসহ ৯০ জনের নামোল্লেখ করা হয়েছে।

 

 

 

মামলার বাদী পক্ষের আইনজীবী রিপন চন্দ্র দাশ এ তথ্য নিশ্চিত করে বলেন, আদালতের বিচারক আব্দুল মোমেন মামলাটি আমলে নিয়ে কোতোয়ালি থানার ওসিকে রেকর্ডের নির্দেশ দিয়েছেন।

 

তিনি বলেন, ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৪ তৎসহ ১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১০৯/১১৪ পেনাল কোড ১৮৬০ ধারায় মামলাটি করা হয়।

 

 

 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, আদালতে মামলা হলেও এখনো আদেশের কপি পৌঁছায়নি। আদালতের আদেশের কপি পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

এজাহারে বাদী উল্লেখ করেন, ৫ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে ১নং আসামি মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে বন্দুক, কাটা রাইফেল, ককটেল, রামদা, লাঠি ও লোহার রডসহ অবৈধ অস্ত্র নিয়ে আসামিরা নগরের সুরমা মার্কেট পুলেরমুখ এলাকায় অবস্থান করছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোটরসাইকেল মিছিলে ছিলেন ভিকটিমসহ অন্যান্যরা। মোটরসাইকেল মিছিল আসতে দেখেই গুলিবর্ষণ করতে থাকে আনোয়ারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে থাকা সন্ত্রাসীরা। এতে ভিকটিম তথা মামলার বাদী রাশেদ আহমদের পায়ে গুলি লাগে।

 

এ সময়তিনি মাটিতে পড়ে গেলে অপর আসামিরা তাকে কোপাতে থাকে। পরে স্থানীয়রা উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বাদী রাশেদ পঙ্গুত্ববরণ করতে যাচ্ছেন। তিনি এখনো ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com