1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী তাজপুর ডিগ্রি কলেজ তালামীযে ইসলামিয়ার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন বড়লেখায় জমে উঠেছে ঈদ বাজার ক্রেতাদের উপচেপড়া ভিড় রায়পুর সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত পৌর কমিশনার প্রার্থী শামীম আহমদ এর ঈদ শুভেচ্ছা দুবাইয়ে বো’মা হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদকে দাফন সম্পন্ন রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা বড়লেখায় নিসচা’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

সিলেট সীমান্তে মিলল বাংলাদেশি বৃদ্ধের মরদেহ

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে আশরাফ উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে সীমান্তের ১২৫১ নং পিলারের (ভারতের) অভ্যন্তরে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা।পরে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

 

নিহত আশরাফ উদ্দিন কোম্পানীগঞ্জের কালাইরাগ সীমান্ত এলাকার বাটরা গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে।

 

নিহতের ছেলে জিয়াউর রহমান বলেন, তার বাবা প্রায়ই সীমান্তের ওপারে গিয়ে জ্বালানি কাঠ সংগ্রহের জন্য যেতেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালেও কাঠ আনতে গিয়ে আর ফিরে আসেননি।

বুধবার সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা কালাইরাগ সীমান্তের ১২৫১ নং পিলারের (ভারতের) অভ্যন্তরে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় মরদেহের পাশে কাঠের বোঝা পড়েছিল।

 

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, নিহতের শরীরে গুলি বা আঘাতের কোনো চিহ্ন নেই। প্রাথমিক পাওয়া তথ্যমতে, ওই বৃদ্ধ পাহাড় থেকে পড়ে মারা গেছেন। নিয়ম অনুযায়ী পতাকা বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিএসএফ মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2025-2026 skymediabd.com