1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেফতার বালিয়াডাঙ্গীতে ৩৮ বোতল ফেনসিডিলসহ নারী আটক সিলেটের বিশ্বনাথে পুকুরে ডুবে শিশুর মৃত্য । রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের টাকা দাবির অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বড়লেখায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল গোদাগাড়ীতে পথরোধ করে যুবককে মারধর, ফোন ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ৫ আগস্ট ২০২৪ স্বৈরাচার শেখ হাসিনা পালায়। পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী

সিলেটে সহযোগীসহ সন্ত্রাসী শুটার আনসার গ্রেপ্তার

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিলেটে হামলার ঘটনায় জড়িত ভয়ঙ্কর সন্ত্রাসী ‘শুটার আনসার’ ও তার সহযোগী নাঈমকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (০৬ নভেম্বর) বেলা আড়াইটায় জেলার ওসমানীনগর উপজেলার ৩ নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বড় হাজিপুর গ্রামের মোস্তফা মিয়ার বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।

 

 

গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেটের ওসমানীনগর উপজেলার সিলেট নগরের মেজটিলা সৈয়দপুরের উনাই মিয়ার ছেলে আনসার আহম্মদ রাহুল (৩০) ও একই এলাকার ইসলামপুর কলোনীর আলমগীর হোসেনের ছেলে আমিনুল ইসলাম নাঈম (২৩)।

গণমাধ্যমে পাঠানো র‍্যাব-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

 

এতে উল্লেখ করা হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গত ২৮ আগস্ট এসএমপির শাহপরান থানায় হত্যা চেষ্টা ও চাঁদাবাজির মামলা দায়ের করা হয়। ওই মামলায় গ্রেফতারকৃতরা পলাতক ছিল।

 

 

এরমধ্যে ১নং আসামি আনসার ভয়ঙ্কর সন্ত্রাসী ‘শুটার’ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

 

 

গ্রেপ্তারকৃতদের শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে, জানায় র‍্যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com