1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
সিলেটের বড়লেখায় ৩৯ বছরের কর্মজীবন শেষ করে অবসরে গেলেন শিপ্রা রানী সেন রাজশাহীতে ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেফতার বালিয়াডাঙ্গীতে ৩৮ বোতল ফেনসিডিলসহ নারী আটক সিলেটের বিশ্বনাথে পুকুরে ডুবে শিশুর মৃত্য । রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের টাকা দাবির অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বড়লেখায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল গোদাগাড়ীতে পথরোধ করে যুবককে মারধর, ফোন ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ৫ আগস্ট ২০২৪ স্বৈরাচার শেখ হাসিনা পালায়। পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত

মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার আরও ২

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার দুর্গম চরে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ।

এর আগে বুধবার (৩০ অক্টোবর) চট্টগ্রামের রাঙ্গুনীয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের চরএলাহী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে রাজিব রাজু (৩০) ও একই ইউনিয়নের চর বালুয়া গ্রামের নুর নবীর ছেলে রাসেদ (৩৫)।

 

মামলার এজাহারের বরাতে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্যাতনের শিকার নারীর স্বামী চট্টগ্রামে থাকেন। তিনি পেশায় একজন কাভার্ডভ্যানচালক।

 

ওই নারী উপজেলার চরএলাহী ইউনিয়নের একটি দুর্গম চরের নিজ বাড়িতে তার এক ডিভোর্সি মেয়েকে নিয়ে একা থাকতেন। মাঝে মাঝে তার দূর সম্পর্কের এক দেবর তাদের বাড়িতে আসা-যাওয়া করতেন।

 

তাদের বাড়ির আশপাশে তেমন কারও বাড়িঘর নেই।

 

গত ২১ অক্টোবর রাতে ছয়জন যুবক তাদের বাড়িতে আসেন। পরে মা ও মেয়েকে ঘর থেকে তুলে নিয়ে সংঘবদ্ধভাবে গণধর্ষণ করেন। যাওয়ার সময় ঘর থেকে তারা নগদ টাকাসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্রও লুট করে নিয়ে যান এবং ঘটনাটি কাউকে না জানানোর জন্য হুমকি দেন। পরে ২৭ অক্টোবর বিষয়টি জানাজানি হয়। পরের দিন ভুক্তভোগী নারী বাদী হয়ে ছয়জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিরা জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2025-2026 skymediabd.com