1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
বড়লেখায় অবৈধ বালু উত্তোলন:৫০ হাজার টাকা জরিমানা পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই আমিরাতে ইরানের হামলায় নিহত বাংলাদেশির পরিচয় শনাক্ত লক্ষ্মীপুর জেলা শিবিরের নতুন কমিটি ; সভাপতি আরমান হোসাইন, সেক্রেটারী পারভেজ হোসাইন এলপি গ্যাসের বাজারে চলছে নজিরবিহীন নৈরাজ্য দেখার কেউ নেই। ইফতারি সামাজিক বন্ধন নয়, বরং একটি সামাজিক নীরব অভিচার বালিয়াডাঙ্গীতে আলুবাহী ভোটভোটির ধাক্কায় পুলিশের পিকআপ খাদে কলকলিয়া ইউনিয়নবাসীসহ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন দিলোওয়ার হোসেন দুলা জন্নাথপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রথম ধাপে বহিস্কার আদেশ প্রত্যাহার দ্বিতীয় ধাপে বহাল ওসমানীনগরে মাওলানা কাজী রফিক আহমদ পীরের দাফন সম্পন্ন,বিভিন্ন মহলের শোক

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড 

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্ত্রীকে হত্যার দায়ে চাঁদ মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২০ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম আলী আহমেদ আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। চাঁদ মিয়া একই উপজেলার এনায়েতপুর গুচ্ছগ্রাম এলাকার মৃত কালু সরদারের ছেলে।

 

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার মো. সাজ্জাদুর রহমান এতথ্য নিশ্চিত করেন।

মামলার বিবরণে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে ২০১১ সালের ৩১ জুলাই রাতে চাঁদ মিয়া তার স্ত্রী তাহমিনাকে মারধর করতে থাকেন।

একপর্যায়ে হত্যার উদ্দেশ্যে তার বুকে, পিঠে ও পেটে  আঘাত করে গুরুতর জখম করেন। পরে স্বজনরা তাহমিনাকে উদ্ধার করে প্রথমে উল্লাপাড়া পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নয়দিন চিকিৎসার পর ২০১১ সালের ৮ আগস্ট মারা যান তাহমিনা। এ ঘটনায় নিহত তাহমিনার বাবা হানেফ আলী মোল্লা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

 

মামলাটি তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানিতে ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আজ এই রায় ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com