1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
আমিরাতে ইরানের হামলায় নিহত বাংলাদেশির পরিচয় শনাক্ত লক্ষ্মীপুর জেলা শিবিরের নতুন কমিটি ; সভাপতি আরমান হোসাইন, সেক্রেটারী পারভেজ হোসাইন এলপি গ্যাসের বাজারে চলছে নজিরবিহীন নৈরাজ্য দেখার কেউ নেই। ইফতারি সামাজিক বন্ধন নয়, বরং একটি সামাজিক নীরব অভিচার বালিয়াডাঙ্গীতে আলুবাহী ভোটভোটির ধাক্কায় পুলিশের পিকআপ খাদে কলকলিয়া ইউনিয়নবাসীসহ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন দিলোওয়ার হোসেন দুলা জন্নাথপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রথম ধাপে বহিস্কার আদেশ প্রত্যাহার দ্বিতীয় ধাপে বহাল ওসমানীনগরে মাওলানা কাজী রফিক আহমদ পীরের দাফন সম্পন্ন,বিভিন্ন মহলের শোক জগন্নাথপুরে বালু খোকেদের বিরুদ্ধে অভিযানে এসিল্যান্ড রাণীশংকৈলে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত, দলীয় নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

তাজুল হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

হবিগঞ্জের বাহুবল উপজেলায় কবরস্থানে গরু চরানোতে বাধা দেওয়ার জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি আব্দুল হান্নানকে (৫২) গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

 

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে বাহুবল মডেল থানা পুলিশ তাকে আদালতে তুললে সেখান থেকে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার আব্দুল হান্নান উপজেলার দক্ষিণ দৌলতপুর গ্রামের আব্দুস শহিদের ছেলে।

 

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, শনিবার ১৯ অক্টোবর ভোরে র‌্যাব-শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল রামপুর চা বাগানের ম্যানেজার বাংলোয় অভিযান চালায়।

সেখান থেকে আব্দুল হান্নানকে আটক করে।

 

র‌্যাব তাকে বাহুবল মডেল থানায় হস্তান্তর করলে পুলিশ তাজুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে।

নিহত তাজুল ইসলাম বাহুবলের ভাদেশ্বর ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, সম্প্রতি গ্রামের কবরস্থানে গরু-ছাগল চরানো যাবে না বলে এলাকাবাসী সিদ্ধান্ত নিলে দক্ষিণপাড়ার সোনাহর মিয়া তা অমান্য করেন।

তিনি গত ৯ অক্টোবর সকালে কবরস্থানে গরু-ছাগল চরাতে গেলে তাজুল বাধা দেন। পরে ক্ষিপ্ত হয়ে সোনাহরের লোকজন তাজুলের হামলা করেন। সে সময় বুকে আঘাত লেগে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

 

পরে ১৩ অক্টোবর নিহত তাজুলের ছোট ভাই সাইদুল ইসলাম বাহুবল মডেল থানায় নয়জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com