1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
বড়লেখায় অবৈধ বালু উত্তোলন:৫০ হাজার টাকা জরিমানা পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই আমিরাতে ইরানের হামলায় নিহত বাংলাদেশির পরিচয় শনাক্ত লক্ষ্মীপুর জেলা শিবিরের নতুন কমিটি ; সভাপতি আরমান হোসাইন, সেক্রেটারী পারভেজ হোসাইন এলপি গ্যাসের বাজারে চলছে নজিরবিহীন নৈরাজ্য দেখার কেউ নেই। ইফতারি সামাজিক বন্ধন নয়, বরং একটি সামাজিক নীরব অভিচার বালিয়াডাঙ্গীতে আলুবাহী ভোটভোটির ধাক্কায় পুলিশের পিকআপ খাদে কলকলিয়া ইউনিয়নবাসীসহ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন দিলোওয়ার হোসেন দুলা জন্নাথপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রথম ধাপে বহিস্কার আদেশ প্রত্যাহার দ্বিতীয় ধাপে বহাল ওসমানীনগরে মাওলানা কাজী রফিক আহমদ পীরের দাফন সম্পন্ন,বিভিন্ন মহলের শোক

কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

প্রায় আড়াই কোটি টাকার দুই কেজি ৪শ গ্রাম হেরোইনসহ সিরাজুল ইসলাম ওরফে আনন্দ (৩২) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।

হেরোইন বিক্রির জন্য অপেক্ষা করার সময় রাজশাহীর গোদাগাড়ী উপজেলা থেকে তাকে আটক করা হয়।

 

আটক ওই যুবক রাজশাহী মহানগরের শাহ মখদুম থানার সুজানগর পবাপাড়া এলাকার সানোয়ার হোসেনের ছেলে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে নিজের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান এ তথ্য জানান।

রাজশাহীর পুলিশ সুপার গণমাধ্যমকর্মীদের জানান, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল সোমবার (১৪ অক্টোবর) দিনগত রাত ১২টার দিকে গোদাগাড়ী উপজেলার ছয়ঘাটি মোড়ে অভিযান পরিচালনা করে। ওই সময় সিরাজুল ইসলাম (৩২) ও ওমর ফারুক (৩৮) নামের আরেক ব্যক্তি হেরোইনগুলো নিয়ে ছয়ঘাটি মোড়ে বিক্রির উদ্দেশে অপেক্ষা করছিলেন।

খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল সেখান থেকে দুই কেজি ৪শ গ্রাম হেরোইনসহ সিরাজুলকে হাতেনাতে আটক করে। এ সময় সেখান থেকে ওমর ফারুক কৌশলে পালিয়ে যান।

এসপি মো. আনিসুজ্জামান জানান, একজন পালিয়ে যেতে সক্ষম হলেও জিজ্ঞাসাবাদ শেষে এ ব্যাপারে দুইজনের বিরুদ্ধেই গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এছাড়া পলাতক আসামি ওমর ফারুককেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এসপি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com