1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্ত্রীর ছবি দিয়ে পোস্ট, দুই দিন পর কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ী আটক। ফেঞ্চুগঞ্জের পাঁচ ইউনিয়নের জনগণ আর অন্ধকারে থাকতে চায় না। প্রশ্ন: উন্নয়নের বরাদ্দ কোথায়, আর জনগণ কতটুকু সেবা পেয়েছে? বড়লেখায় সাংবাদিক আশফাক আহমেদের বাবার মৃত্যু, প্রেসক্লাবের শোক সাংবাদিকের কলম সত্য ও ন্যায়ের পক। কলম থামানো যায়, সত্য চাপা রাখা যায় না। সিলেটের ফেঞ্চুগঞ্জে কিশোর গ্যাংয়ের আতঙ্ক, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ! রাণীশংকৈলে নিজ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে মাদক ও জুয়া দমনে অভিযান, জব্দ টাকা-মোটরসাইকেল-ফোন ফেঞ্চুগঞ্জে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের চাঁদা না দেওয়ায় নির্যাতনের শিকার ব্যবসায়ী। সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাপ সৃষ্টি করে অর্থ দাবির । লাগেজ চুরি বন্ধে বিমানবন্দরে লাইভ সিসিটিভির দাবি, আইনি নোটিশ

গরুর খামারে মিলল রাখালের গলাকাটা মরদেহ

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

যশোরের একটি গরুর খামার থেকে মিলন মোল্লা (৩৬) নামে এক রাখালের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে যশোর শহরের বকচর বকুলতলা এলাকার রানী চানাচুরের কারখানার অভ্যন্তরে খামারের ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে বলে জানিয়েছে।

 

নিহত মিলন মোল্লা মনিরামপুর উপজেলার জালঝাড়া পশ্চিমপাড়া গ্রামের আসমান মোল্লার ছেলে।

 

 

মিলনের স্বজন ও সহকর্মীরা জানান, রানী চানাচুর কোম্পানির মালিক কারখানার অভ্যন্তরে নয়টি গরু পালন করেন। মিলন রাখাল হিসেবে গরুগুলো দেখভাল করতেন এবং খামারের পাশে খুপরি ঘরে থাকতেন।

সোমবার তিনি ঘর থেকে বের না হওয়ায় লোকজন গিয়ে তাকে ডাকাডাকি করে। একপর্যায়ে ঘরের দরজায় ধাক্কা দিলে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তাদের ধারণা রোববার রাতে তাকে কেউ হত্যা করেছে। তবে তার কোনো শত্রু ছিল না বলে জানিয়েছেন স্বজনরা।

 

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কারা কি কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এছাড়া মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com