1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেফতার বালিয়াডাঙ্গীতে ৩৮ বোতল ফেনসিডিলসহ নারী আটক সিলেটের বিশ্বনাথে পুকুরে ডুবে শিশুর মৃত্য । রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের টাকা দাবির অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বড়লেখায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল গোদাগাড়ীতে পথরোধ করে যুবককে মারধর, ফোন ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ৫ আগস্ট ২০২৪ স্বৈরাচার শেখ হাসিনা পালায়। পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী

ফেসবুকে অপপ্রচার, ২ জনের বিরুদ্ধে মামলা

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপি ও অঙ্গ সংগঠনের একাধিক নেতার বিরুদ্ধে অপপ্রচার করে মানহানি করার অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবির চৌধুরী আদালতে মামলাটি করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. শাহজাহান।

মামলার আসামিরা হলেন, এমডি আকাশ ও অভি চৌধুরী।

 

মামলার বাদীর আইনজীবী চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য অ্যাডভোকেট মো. এরফানুর রহমান বাংলানিউজকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপি ও অঙ্গ সংগঠনের একাধিক নেতার বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার করে মানহানি করার অভিযোগে আদালতে মামলার আবেদন করা হয়।

আদালত শুনানি শেষে বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্টো ইউনিটকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন।

 

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২৭ সেপ্টেম্বর চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. শাহজাহান,আনোয়ারা উপজেলা যুবদলের আহ্বায়ক হারেছ চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইকবার হায়দার চৌধুরী, আনোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান চৌধুরী ও উপজেলা বিএনপির সদস্য আবদুল গফুরদের সামাজিক মর্যাদা হানি এবং পরিবারকে সামাজিকভাবে হেয় ও অপদস্ত করার জন্য এমডি আকাশ (Md Akash) নামে একটি ফেইসবুক অ্যাকাউন্ট থেকে ছবি ও ভিডিও দিয়ে অপ্রচার চালায়।

মামলার বাদী চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান বাংলানিউজকে বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের অবস্থানের কারণে কিছু লোক আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা ও সামাজিক মাধ্যমে ভিডিও ছড়াচ্ছে। এসব ঘটনার সঙ্গে আমাদের কোনো ধরণের সম্পৃক্ততা নেই।

দিন শেষে দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চাঁদাবাজ মুক্ত করার জন্য কাজ করে যাচ্ছি। রাজনৈতিক শত্রুতা ও আক্রোশ কারণে পারিবারিক, সামাজিক ও ব্যক্তিগতভাবে মান-সম্মান মর্যাদা ক্ষুন্ন করতে এ অপপ্রচার চালানো হয়েছে। এতে আমি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত ও দলের সুনাম ক্ষুন্ন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com