1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মন্ত্রীর ছবি দিয়ে পোস্ট, দুই দিন পর কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ী আটক। ফেঞ্চুগঞ্জের পাঁচ ইউনিয়নের জনগণ আর অন্ধকারে থাকতে চায় না। প্রশ্ন: উন্নয়নের বরাদ্দ কোথায়, আর জনগণ কতটুকু সেবা পেয়েছে? বড়লেখায় সাংবাদিক আশফাক আহমেদের বাবার মৃত্যু, প্রেসক্লাবের শোক সাংবাদিকের কলম সত্য ও ন্যায়ের পক। কলম থামানো যায়, সত্য চাপা রাখা যায় না। সিলেটের ফেঞ্চুগঞ্জে কিশোর গ্যাংয়ের আতঙ্ক, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগ! রাণীশংকৈলে নিজ বাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে মাদক ও জুয়া দমনে অভিযান, জব্দ টাকা-মোটরসাইকেল-ফোন ফেঞ্চুগঞ্জে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের চাঁদা না দেওয়ায় নির্যাতনের শিকার ব্যবসায়ী। সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাপ সৃষ্টি করে অর্থ দাবির । লাগেজ চুরি বন্ধে বিমানবন্দরে লাইভ সিসিটিভির দাবি, আইনি নোটিশ

স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করে

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল এলাকায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর ফাঁস দিয়ে আত্ম হত্যা করেছেন স্বামী।

রোববার (৬ অক্টোবর) দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহতরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার বাইমাইল নয়াপাড়া এলাকার সোহাগ মিয়ার মেয়ে পারভীন আক্তার (৩২) ও তার স্বামী জালাল মিয়া (৪২)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বাইমাইল  নয়াপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে থেকে জালাল উদ্দিন তার স্ত্রী পারভীন আক্তারকে নিয়ে ভাঙ্গারি মালামালের ব্যবসা করতো।

কিছুদিন ধরে তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া বিবাদ চলছিল। শনিবার রাতে তাদের স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।

রোববার সকাল হলেও তারা ঘরের দরজা না খোলায় বাড়ির অন্য সদস্যদের সন্দেহ হয়। পরে ঘরের দরজার ফাঁকা দিয়ে জালাল উদ্দিনের ঝুলন্ত মরদেহ দেখতে পায় তারা।

পরে বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পারভীন আক্তারের মরদেহ বিছানার ওপর পড়ে থাকতে দেখে। খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ দম্পতির মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে জালাল উদ্দিন তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে। একপর্যায়ে তিনি নিজে স্ত্রীর ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন।

 

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) তাইম উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com