1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে ইয়াবাসহ কথিত সাংবাদিক গ্রেফতার বালিয়াডাঙ্গীতে ৩৮ বোতল ফেনসিডিলসহ নারী আটক সিলেটের বিশ্বনাথে পুকুরে ডুবে শিশুর মৃত্য । রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দীদের টাকা দাবির অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বড়লেখায় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল গোদাগাড়ীতে পথরোধ করে যুবককে মারধর, ফোন ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ৫ আগস্ট ২০২৪ স্বৈরাচার শেখ হাসিনা পালায়। পুলিশের উপস্থিতিতেই মাছ ব্যবসায়ীকে দিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠায় ঠাকুরগাঁওয়ে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী

চেয়ারম্যানকে গুলি করে হত্যা

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নঈমুদ্দিন সেন্টুকে (৫৮) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদ ভবনের নিজ অফিসে বসা অবস্থায় পেছন দিক থেকে একাধিক গুলি ছুড়ে দুর্বৃত্তরা।

এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে ঠিক কি কারণে এই হত্যাকাণ্ড সে বিষয়ে তাৎক্ষণিক কিছু বলতে পারেনি পুলিশ।

 

এদিকে এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী বেশ কয়েকটি বাড়িতে লুটপাট, ভাঙচুর ও আগুন লাগিয়ে দেয়।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

 

ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ নাসির উদ্দিন বলেন, অন্য দিনের মতো ফিলিপনগর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টু নিজ কার্যালয়ে বসে দাপ্তরিক কাজকর্ম করছিলেন।

এসময় পরিষদের কয়েকজন গ্রাম পুলিশ এবং দুইজন ইউপি সদস্য উপস্থিত ছিলেন। হঠাৎ পেছনের জানাল দিয়ে পর পর পাঁচ রাউন্ড গুলি ছুড়ে। এতে ঘরের মেঝেতে লুটিয়ে পড়েন চেয়ারম্যান।

 

অপর প্রত্যক্ষদর্শী সেবা নিতে আসা মিজানুর বলেন, আমি নাগরিক সনদ নিতে পরিষদের যাই। এসময় চেয়ারম্যানের রুমের পেছন জানালা দিয়ে চার পাঁচ রাউন্ড গুলির শব্দ শুনি। গুলি থেমে গেলে এসে দেখি চেয়ারম্যান সাহেব ঘরের মেঝেতে পরে আছেন। রক্ত গড়িয়ে যাচ্ছে।

নিহত চেয়ারম্যানের বোন সানোয়ারা খাতুন বলেন, এলাকায় কারো সঙ্গেই ভাইয়ের কোনো শত্রুতা ছিল না। তবে সরকার পতনের পর স্থানীয় একটি পক্ষ চেয়ারম্যানকে হুমকি দিয়ে আসছিল।

অতিরিক্ত পুলিশ সুপার (মিরপুর-ইবি সার্কেল) আব্দুল খালেক জানান, ফিলিপনগর ইউপি চেয়ারম্যান নিজ কার্যালয়ে দুর্বৃত্তদের ছোড়া গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এই খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

তিনি আরও জানান, তবে ঠিক কি কারণে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এখনও কিছু বলা যাচ্ছে না। পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় যারাই জড়িত থাক তাদের গ্রেপ্তার করা হবে।

জানা যায়, নঈমুদ্দিন সেন্টু এক সময় বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকলেও দীর্ঘদিন ধরে দলীয় কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন না। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। এ সময় তাকে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে চলাফেরা করতে দেখা যায়। এর আগেও তিনি এই ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com